খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া নামক স্হানে জমি নিয়ে বিরোধের জেরে জবর দখলের অপচেষ্টায় মধ্যযুগীয় কায়দায় তান্ডব চালিয়ে ৫ শতাধিক ফলন্ত কলা গাছ ও সবজি ক্ষেত কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষরা। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিক খাদিজা
মাদক দ্রব্যের অবব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্ম পরিকল্পনা প্রনয়নে তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, খুলনার সহযোগিতায় গতকাল সকাল ১১টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল
তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদ্জ্জুামানের পিতার মৃত্যুতে উপজেলা পরিষদের উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান গত ২৩ জুন রাত ১১ টা ২মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি যশোরের ঝিকরগাছায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে
গতকাল বেলা ২টায় তেরখাদা অফিসার্স ক্লাব মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রীর বিেেশষ ১০ উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন এডিসি জেনারেল মোঃ সাদেকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম।
খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেছেন, আগামী দিনে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে কারিগরি শিক্ষা অপরিহার্য। সরকার কারিগরি শিক্ষার গুরুত্ব দিয়ে শিক্ষিত বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবলে পরিনত করছে। মাদকের কুফল থেকে রক্ষা করতে যুব সমাজকে বিভিন্ন কাজে সম্পৃক্ত করতে পারলে
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পৃষ্টপোষকতায় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভোবনী উদ্যোগ বিষয়ে উপজেলা পর্যায়ে দিন ব্যাপী প্রশিক্ষন ও কর্মশালা গতকাল ২৮ জুন বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষনে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) এম
কৃষি সম্প্রসারন অধিদপ্তর কয়রার উদ্যোগে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরন প্রকল্পের আওতায় রোভিং সেমিনার গতকাল ২৮ জুন বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা কৃষি অফিসের প্রশিক্ষন অফিসার কৃষিবিদ কাজী জাহাঙ্গীর
খুলনার পাইকগাছায় আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির আওতায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ ছাড়া ও প্রবীণ কর্মসূচির আওতায় প্রবীণ ও বৈকালীন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের বিভিন্ন খেলায় অংশ গ্রহণকারী ২৪৫ জন বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। ইউনিয়নের ৩জন শারীরিক প্রতিবন্ধীকে
খুলনার পাইকগাছায় ২৩জুন থেকে বিভিন্ন ইউনিয়নে টিসিবি পরিবার পরিচিত কার্ডে খাদ্য বিক্রি চলছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার লতা ইউনিয়নের ৭১২টি দরিদ্র পরিবারের মাঝে ৪০৫টাকায় ২কেজি সয়াবিন তেল, ২কেজি ডাল ও ১কেজি চিনি বিক্রি উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। এ সময় উপস্থিত
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিঘলিয়া উপজেলা শাখা কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।গত ২৭ জুন সোমবার বিকালে স্থানীয় পথের বাজার কমিউনিটি সেন্টারে দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল কাদের জনির