তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদ্জ্জুামানের পিতার মৃত্যুতে উপজেলা পরিষদের উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান গত ২৩ জুন রাত ১১ টা ২মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি যশোরের ঝিকরগাছায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ৫ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ২৪ জুন রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। অফিসার ইনচার্জ জহুরুল হক, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, অধ্যক্ষ মিজানুর রহমান, সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত ও সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্স উপস্থিত ছিলেন।