কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পৃষ্টপোষকতায় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভোবনী উদ্যোগ বিষয়ে উপজেলা পর্যায়ে দিন ব্যাপী প্রশিক্ষন ও কর্মশালা গতকাল ২৮ জুন বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষনে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ, ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, সিনিয়র মৎস্য অফিসার আমিনুল হক, শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, সমাজ সেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, নির্বাচন অফিসার মোঃ হযরত আলী, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ¦ মোঃ আব্দুল্যাহ আল মাহমুদ, জিয়াউর রহমান জুয়েল, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আলহাজ¦ আঃ সামাদ গাজী, আলহাজ¦ সরদার নুরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ, সাধারন সম্পাদক রিয়াছাদ আলী, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, শিক্ষক বরুন কুমার বৈরাগী প্রমুখ। প্রশিক্ষনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ সুশিল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।