খুলনার পাইকগাছায় আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির আওতায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এ ছাড়া ও প্রবীণ কর্মসূচির আওতায় প্রবীণ ও বৈকালীন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের বিভিন্ন খেলায় অংশ গ্রহণকারী ২৪৫ জন বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। ইউনিয়নের ৩জন শারীরিক প্রতিবন্ধীকে ৩টি হুইল চেয়ার ও ৫জন নারী প্রতিবন্ধীকে ৯৯হাজার ২'শ টাকা দেয়া হয়। ৫জন শ্রেষ্ঠ প্রবীণ, ৫জন শ্রেষ্ঠ সন্তান বাচাই পূর্বক তাদেরকে আর্থিক অনুদান প্রদান করা হয়। উপজেলার গদাইপুর ফুটবল মাঠে মঙ্গলবার সকাল ১০ টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার মনিশংকর মন্ডল। প্রধান অতিথি ছিলেন গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সবদার আলী আহসান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরআরএফ মো. মুশফিকুর রহমান, তাপস সাধু, শেখ আরিফুর রহমান, প্রীতম সাহা, নাজিরুন নাহার, নাজরীন আক্তার ও শেখ মোহাম্মদ সুমন আহমেদ প্রমুখ।