জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিঘলিয়া উপজেলা শাখা কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ জুন সোমবার বিকালে স্থানীয় পথের বাজার কমিউনিটি সেন্টারে দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল কাদের জনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি (খুলনা বিভাগ) জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শেখ তৈয়েবুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান রুনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আ ন ম মুরাদ, আরিফুল ইসলাম হাসান,রেজাউল ইসলাম রেজা, এ্যাড. আশরাফ পারভেজ, লিটন মোল্লা, মোল্লা জাহিদ, যুবদল নেতা মোল্লা মাহমুদুল হাসান মিঠু, কুদরত এ স্পিকার, সাবেক ছাত্র নেতা মামুন রেজা অপু, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, থানা স্বেচ্ছাসেবক নেতা মোল্লা আনোয়ার হোসেন, মোঃ আনোয়ার, বুলবুল শিকদার, মেহেদী হাসান রমজান, লিয়াকত খান প্রমুখ।