মাদক দ্রব্যের অবব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্ম পরিকল্পনা প্রনয়নে তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, খুলনার সহযোগিতায় গতকাল সকাল ১১টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপপরিচালক মোঃ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি নর্থ খুলনা কলেজের ভারপ্রাপ্Í অধ্যক্ষ আবু হেনা মনিরুল হক মন্টু। কর্মশালায় উপস্থিত সদস্যগন ৬টি দলে ভাগ হয়ে ৩ মাসের কর্মপরিকল্পনা উপস্থাপনা করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলার সকল দপ্তরের প্রধানগণ, অফিসার ইনচার্জ জহুরুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, অধ্যক্ষ মিজানুর রহমান, সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপেেজলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত ও সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্স উপস্থিত ছিলেন।