গতকাল বেলা ২টায় তেরখাদা অফিসার্স ক্লাব মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রীর বিেেশষ ১০ উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন এডিসি জেনারেল মোঃ সাদেকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। অফিসার ইনচার্জ জহুরুল হক, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, অধ্যক্ষ মিজানুর রহমান, সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত ও সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্স উপস্থিত ছিলেন।