খুলনার পাইকগাছায় ২৩জুন থেকে বিভিন্ন ইউনিয়নে টিসিবি পরিবার পরিচিত কার্ডে খাদ্য বিক্রি চলছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার লতা ইউনিয়নের ৭১২টি দরিদ্র পরিবারের মাঝে ৪০৫টাকায় ২কেজি সয়াবিন তেল, ২কেজি ডাল ও ১কেজি চিনি বিক্রি উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার দেবাশীষ দাস, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, ইউপি সদস্য বাবলু সরদার, স্বপন মন্ডল, বিজন হালদার, পুলকেশ রায়, আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, শওকত হাওলাদার, রীনা পারভিন, বিনতা বিশ্বাস, চম্পা বেগম, ইউপি সচিব জাভেদ ইকবাল, প্রধান শিক্ষক কালিদাস রায়, অজয় রায়, লক্ষন মন্ডল, বাবুল আক্তার, আওয়ামী লীগ নেতা দীনেশ তরফদার, অর্জুন মন্ডল, লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার, ছাত্রনেতা অমৃত সরদার সহ ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।