কিশোরগঞ্জের বাজিতপুর যুব উন্নয়ন কার্যালয়ে রোববার সকাল ১০টায় ১৫ নভেম্বর হতে ২১ নভেম্বর পর্যন্ত গরু মোটাতাজাকরণ বিষয়ে মেয়াদী ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বাজিতপুর-কুলিয়ারচর-নিকলী যায়যায় দিন প্রতিনিধি মহি উদ্দিন লিটন। এই কর্মশালায় সভাপতিত্ব করেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান। উপজেলার ২৫ জন যুবককে
বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিইবি) এর সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। ‘নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৫ নভেম্বর) সকালে শহর সমবায় ভবনে সংগঠনের জেলা কার্যালয়ে দিবসটি পালনের উদ্বোধন করেন
বহু জাতিক কোম্পানি ও দেশীয় বৃহৎ কোম্পানির কবল থেকে পোল্ট্রি শিল্পকে রক্ষা ও পোল্ট্রি খাদ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পোল্ট্রি খামারিরা। রোববার দুপুরে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা পোল্ট্রি খামার রক্ষা
কিশোরগঞ্জের কটিয়াদীতে অজ্ঞাত যুবতীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার আচমিতা জর্জ ইনস্টিটিউশানের পাশে একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, শনিবার দুপুরে ধানক্ষেতে যুবতী মেয়ের মরদেহ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরত হাল শেষে ময়নাতদন্তের
কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে মসজিদে সাবান ও জনগণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের গয়ালাপাড়া জামে মসজিদে করোনা সচেতনতায় ডেটল সাবান প্রদান করেন যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী। মসজিদের পক্ষে এসব সাবান গ্রহণ করেন মসজিদ পরিচালনা কমিটির
একটি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী সন্দেহে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়েছেন। গত বুধবার রাত পৌনে এগারটার দিকে বাজিতপুর উপজেলার সিনেমা রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা। গত বৃহস্পতিবার সকাল থেকে পিবিআই কিশোরগঞ্জ
ভোরের আলো সাহিত্য আসরের ৬৪৪ তম সভা শুক্রবার সকালে তালুকদার ফার্মা এন্ড সার্জিকেল কেয়ারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি নাট্যকার আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭১'র বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন। সংগঠনের প্রতিষ্ঠাতা রেজাউল হাবীব রেজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
মহিনন্দ নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে সিরাতুন্নবী সা. মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আছর হতে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত সিরাত মাহফিলে সভাপতিত্ব করেন নয়াপাড়া জামে মসজিদের খতিব ও সুরাটী ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাও.আব্দুল কদ্দুছ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয় তাফসিরুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি ও ফাতিমাতুয
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও ধর্ষণ-নিপীড়নমুক্ত মানবিক সমাজ চাই প্রিয় স্বদেশে অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী চেতনার বিকাশ এবং সুশাসন চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের ন্যায় কিশোরগঞ্জে সুজন- সুশাসনের জন্য নাগরিক,কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জে কেক
ফের কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। বৃহষ্পতিবার কিশারগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক-এর নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার পাগলা মসজিদ এলাকা সংলগ্ন স্থানে নরসুন্দা নদী দখল করে ভরাটের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।