“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও ধর্ষণ-নিপীড়নমুক্ত মানবিক সমাজ চাই প্রিয় স্বদেশে অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী চেতনার বিকাশ এবং সুশাসন চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের ন্যায় কিশোরগঞ্জে সুজন- সুশাসনের জন্য নাগরিক,কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। সুজন- সুশাসনের জন্য নাগরিক,কিশোরগঞ্জ জেলার শাখার সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুজন- সুশাসনের জন্য নাগরিক, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার,এড, হামিদা বেগম, জেলা মহিলা বিষয়ক সম্পাদক আতিয়া রহমান,সহ-সাধারণ সম্পাদক হাসিনা হায়দার চামেলী,সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুজ্জামান,সাংবাদিক শফিক কবীরসহ কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের আলোচনা সভা শেষে সুজন- সুশাসনের জন্য নাগরিক,কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ কেক কেটে সুশাসনের জন্য নাগরিক সুজন এর অষ্টদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।