মহিনন্দ নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে সিরাতুন্নবী সা. মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আছর হতে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত সিরাত মাহফিলে সভাপতিত্ব করেন নয়াপাড়া জামে মসজিদের খতিব ও সুরাটী ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাও.আব্দুল কদ্দুছ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয় তাফসিরুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি ও ফাতিমাতুয যাহরা কওমী মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাও মুহাম্মদুল্লাহ জামী। আলোচক ছিলেন মহিনন্দ হাজরাদী মসজিদের খতিব মাও.আবুল কাশেম জিহাদী, রশিদাবাদের সগড়ার মাও. হেলাল উদ্দিন সাইফী, শিক্ষক মাও. আতহার আলী, নয়াপাড়া জামে মসজিদের ইমাম মাও.শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন মহিনন্দ নয়াপাড়া আতহারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মাও.আলী হোসেন, তালজাঙ্গা আলিম মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাও.আব্দুল্লাহ আল মামুন, মাইজপাড়া জামে মসজিদের ইমাম মাও.হাবিবুর রহমান,আগপাড়া জামে মসজিদের ইমাম মাও.রফিক,কাশোরারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. আ. হাই,মহিনন্দ নয়াপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শিক্ষক মোঃ আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আবুল হাশেম, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, তরুণ সমাজ সেবক মাসুম বিল্লাহসহ মহিনন্দ ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, উলামায়ে কেরামগণ, মুসুল্লীবৃন্দ ও সর্বস্তরের কয়েক শতাধিক তৌহিদী জনতা।
সিরাত মাহফিলে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ জানানো হয় এবং মহানবী সা. এর জীবনাদর্শের নানা দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।
নয়াপাড়া জামে মসজিদের খতিব ও সুরাটী ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাও.আব্দুল কদ্দুছ জানান, প্রতি বুধবারে মসজিদে পবিত্র কুরআনুল কারীমের তাফসির করা হয়ে থাকে। এতে দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ তাফসীর করেন। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আবুল হাশেম জানান,সিরাত মাহফিলে আগত মুসুল্লীদেরকে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সহযোগিতায় মাস্ক ও সাবান দেওয়া হয়েছে। মুসুল্লীরা করোনা ঝুঁকি এড়াতে প্রথমে সাবান দিয়ে হাত ধৌত করে মসজিদে প্রবেশ করে। পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।