কিশোরগঞ্জের বাজিতপুর যুব উন্নয়ন কার্যালয়ে রোববার সকাল ১০টায় ১৫ নভেম্বর হতে ২১ নভেম্বর পর্যন্ত গরু মোটাতাজাকরণ বিষয়ে মেয়াদী ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বাজিতপুর-কুলিয়ারচর-নিকলী যায়যায় দিন প্রতিনিধি মহি উদ্দিন লিটন। এই কর্মশালায় সভাপতিত্ব করেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান। উপজেলার ২৫ জন যুবককে ৭ দিন ব্যাপী গরু মোটাতাজাকরণ মেয়াদী ভ্রাম্যমান প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, মোঃ জহিরুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, যুব উন্নয়ন অফিসের কম্পিউটার অপারেটর নিহার রঞ্জন বণিক।