কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে মসজিদে সাবান ও জনগণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের গয়ালাপাড়া জামে মসজিদে করোনা সচেতনতায় ডেটল সাবান প্রদান করেন যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী। মসজিদের পক্ষে এসব সাবান গ্রহণ করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি দীন ইসলাম। এ সময় যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক শামীম, ব্যবসায়ী আদম ও মুয়াজ্জিন বাচ্চু মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের প্রশিক্ষিত আত্মকর্মী যুবক আমিনুল হক সাদী ২০১৬ সালের ৩ মার্চ বেকার যুব ও যুব নারীদের নিয়ে প্রতিষ্ঠা করেন ‘যুব উন্নয়ন পরিষদ’ নামের এ সংগঠনটি। কিশোরগঞ্জের যুব ও যুব নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে দূঢ় প্রতিজ্ঞাবদ্ধ ‘যুব উন্নয়ন পরিষদ’ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সনদ পাওয়ার পর থেকে বেকার যুব ও যুব নারীদের উন্নয়নে এবং করোনা সচেতনতায় সংগঠনটি কাজ করে যাচ্ছে। এ সংগঠনের মাধ্যমে বেকার যুব ও যুব নারীদেরকে যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন অফিসের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেছেন। ইতোমধ্যে এ সংগঠনের মাধ্যমে কয়েক শতাধিক বেকার যুব ও যুব নারীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আত্মকর্মী হিসেবে গড়ে তোলেছেন।
যুব উন্নয়ন পরিষদ এর সভাপতি আত্মকর্মী যুবক আমিনুল হক সাদী বলেন,২০০৪ সালে কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে তিন মাসব্যাপী প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণলব্দ জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করি। মাস্টার্স ডিগ্রী পড়েও কোন সরকারী চাকুরীর দিকে না থাকিয়ে বেকার জনগোষ্ঠীদের নিয়ে কাজে নেমে যাই। যুব উন্নয়ন অধিদপ্তরের সহায়তায় ‘সাদী সমন্বিত কৃষি খামার’ গড়ে তোলি। আমার একটু প্রচেষ্টায় বেকার যুব সম্প্রদায় স্বাবলম্বী হলে নিজের কাছে বড় শান্তি লাগে। তিনি আরও জানান, করোনা পরিস্থিতিতে মসজিদে সাবান ও মুসুল্লীসহ সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।