কিশোরগঞ্জের কটিয়াদীতে অজ্ঞাত যুবতীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার আচমিতা জর্জ ইনস্টিটিউশানের পাশে একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, শনিবার দুপুরে ধানক্ষেতে যুবতী মেয়ের মরদেহ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারনা করা হচ্ছে অন্য কোথাও ধর্ষণ শেষে হত্যার পর মরদেহটি আচমিতা জর্জ ইনস্টিটিউশানের পাশে ধান ক্ষেতে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। কটিয়াদী মডেল থানার ওসি এম,এ জলিল বলেন, ধর্ষণের পর অন্য কোথাও হত্যা করে রাতের কোন একসময় স্কুল সংলগ্ন ধান ক্ষেত্রের পাশে মরদেহ ফেলে যেতে পারে। মরদেহের পাশে একটি হাত ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভিতরে একটি বোরকা ছিল। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যুবতীর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।