ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ ও সিরাতুন্নবী সা. উপলক্ষে ১০০০ সিরাতের বই বিনামূল্যে বিতরণের দ্বিতীয় পর্ব (১২ নভেম্বর) বৃহস্পতিবার আসরের নামাজের পর আজীমুদ্দীন উচ্চবিদ্যালয় সংলগ্ন মুফতী মুহাম্মাদ আলী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের সিনিয়র মুহাদ্দিস
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ কিশোরগঞ্জের সকল হাসপাতালে কাঙ্খিত স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বাম গণতান্ত্রিক জোটের জেলা ও উপজেলা পর্যায়ের
কিশোরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। জানা গেছে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা এলাকায় দুই সিএনজি অটোরিকশার মাঝে চাপা পড়ে বৃহস্পতিবার দুপুরে নান্দলা এলাকার হেলাল মিয়ার ছেলে হাবিবুল্লাহ (৩৫) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। নিহত হাবিবুল্লাহ যাতায়াত পরিবহন বাসের হেলপার ছিলেন।
ভৈরবে ক্ষতিগ্রস্ত ৩ হাজার কৃষকের মাঝে সার বীজ বিতরন করা হয়েছে। কৃষি বিভাগের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পাহাড়ী ঢলে ও বন্যায় ক্ষতিগ্রস্ত ভৈরবের ৩ হাজার ২শ ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা,সূর্যমূখী,চিনাবাদাম,মসুর,টমেটো,মরিচ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর শহরের পূর্ব গাইকাটা গ্রামের অধিবাসী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ বাচ্চু মিয়া (৬১) অর্থের অভাবে উন্নত চিকিৎসা করতে পারছেন না। ৩ লক্ষ টাকা পেলেই তিনি ভালো হয়ে যাবেন বলে বুধবার এই প্রতিবেদকের নিকট উল্লেখ করেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে বুধবার বিকেল ৩টায় বাজিতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কবির হোসেনের নেতৃত্বে এক বিশাল আনন্দ র্যালী ও কেক কাটা হয়। আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দে ১০ম ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ দিবস পালিত হয়েছে। ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কর জাতির কাছে তা তুলে ধর এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বুধবার সকালে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে আলোচনাসভা, মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। মহিনন্দ নয়াপাড়া জামে মসজিদে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আইপিএল নিয়ে জুয়া খেলায় তিন যুবককে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান্য আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে পাকুন্দিয়া পাইলট আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের এক চায়ের দোকানে অভিযান চালিয়ে হাফিজুল, জুনায়েদ ও রাজন নামের তিন যুবককে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব কবরেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন। চরফরদী
কিশোরগঞ্জের কটিয়াদীতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, প্যাথলজি পরীক্ষার অতিরিক্ত ফি আদায়। ক্লিনিকগুলোর নেই কোন রেজিস্ট্রার, লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র, নেই প্রত্যাশিত সেবা। এসব কারণে পাঁচটি প্যাথলজিক্যাল ক্লিনিক মালিককে ১লক্ষ ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এর মধ্যে কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫হাজার, মডেল হেলথ কেয়ারকে ২০ হাজার, শারমিন ডায়াগনস্টিক