বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে বুধবার বিকেল ৩টায় বাজিতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কবির হোসেনের নেতৃত্বে এক বিশাল আনন্দ র্যালী ও কেক কাটা হয়। আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল হক হেলাল, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আসাদুজ্জামান রাহুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকী সজিব, উপজেলা যুবলীগের সদস্য মাহমুদ এম উছমান সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ইউনিয়নের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।