ভৈরবে ক্ষতিগ্রস্ত ৩ হাজার কৃষকের মাঝে সার বীজ বিতরন করা হয়েছে। কৃষি বিভাগের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পাহাড়ী ঢলে ও বন্যায় ক্ষতিগ্রস্ত ভৈরবের ৩ হাজার ২শ ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা,সূর্যমূখী,চিনাবাদাম,মসুর,টমেটো,মরিচ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আল-মামুন,মনোয়ারা বেগম ও কৃষি কর্মকর্তা আকলিমা বেগম।
এ সময় বক্তরা বলেন, বন্যায় ও করোনার ক্ষতি পুষিয়ে নিতে সরকার সারাদেশে কৃষকদেও মাঝে কৃষি প্রণোদনা দিচ্ছে। কৃষকরা যাতে করে অর্থনৈতিকভাবে ঘুরে দাড়াঁতে পারে সেজন্য এ প্রণোদনা দিচ্ছে সরকার। তবে এ প্রণোদনা নিয়ে কৃষকরা যেন জমিতে রোপন করে এবং কোন জমি যেন পতিত না থাকে সে আহবান জানান তারা।