কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এক আলোচনা সভায় মিলিত হয়।
এতে সভাপতিত্ব কবরেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন। চরফরদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবদুল্লাহ’র সঞ্চালনায় উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক কাউন্সিলর তরীকুল ইসলাম আসাদ, নারান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোতাহার হোসেন, সুখিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল বাসার প্রমুখ বক্তব্য রাখেন। পরে নেতাকর্মীদের উপস্থিতে কেক কাঁটার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।