পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। যশোরের খাজুরা এবং কালিগঞ্জের মল্লিকপুরে এ পৃথক সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলো, ঝিনাইদহের মল্লিকপুর গ্রামের ডালি হোসেনের ছেলে মেহেদি হাসান (১৫) এবং যশোরের বাঘারপাড়ার বড় খুদড়া গ্রামের মৃত রাজেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নির্মল বিশ্বাস (৪৫)নিহত মেহেদি হাসানের পিতা ডালিম হোসেন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া আটাবাজারের মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজের পিছনে হাবিবুর রহমানের টিনশেড দোকান থেকে মুরাদ খাঁকে ৩৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার রাত ৯টার দিকে র্যাব যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে চোলাই মদসহ মুরাদ খা কে গ্রেফতার করে।
করোনায় আক্রান্ত হয়ে যশোর সদর ট্রাফিক পুলিশের সদস্য কনস্টেবল মানিক মোল্যা (৫৮) মৃত্যু হয়েছে। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার জাংগালিয়া গ্রামের বাসিন্দা। যশোর সদর ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মাহাবুব কবির জানান, মানিক মোল্যা (কনস্টেবল নম্বর ৮৩৫) জ্বরে ভুগছিলেন। এ কারণে তাকে ছুটি দেয়া হয়। শুক্রবার
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মনিরামপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টার সময় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।দিবসটি পালন উপলক্ষে উপজেলা সমবায় অফিসের সামনে সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ
মনিরামপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান।জানাযায়, বৃহষ্পতিবার দুপুর ১২টার সময় উপজেলার চিনাটোলা বাজারে অবৈধ কারেন্ট জাল, অনুমোদিত বিহীন কাপড় সংরক্ষণ ও ভেজাল মুড়ি বিক্রয়
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বরেণ্য রাজনীতিক মরহুম তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেশবপুর থানা ও পৌর বিএনপি স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। দিবসটি পালনে সকাল সাড়ে সাতটায় কোরআন তেলাওয়াত মাধ্যমে এ অনুষ্ঠান শুরু করা হয়।বেলা ১১ ঘটিকায় কেশবপুর পৌরসভার সাবেক পৌর মেয়র আলহাজ্ব
কেশবপুরে এক কলেজছাত্রী একের পর উত্যক্তের মুখোমুখি হয়ে পড়েছেন। এ ঘটনায় বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে অভিযোগ করেছেন কলেজ ছাত্রী।জানা গেছে, উপজেলার টিটা বাজিতপুর গ্রামের আবুল কাশেম সরদারের কলেজ পড়-য়া কন্যা(১৯)কে ্টকেই গ্রামের আবদুল মজিদ সরদারের ছেলে আলমগীর হোসেন,মৃত আবদুল ওহাব সরদারের ছেলে বায়োজিদ
যশোর শহরের খড়কি দক্ষিণপাড়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় ইমরান হোসেন (২৪) নামে এক যুবলীগ কর্মীকে মারপিট ও ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তিনি ওই এলাকার হোসেন আলীর ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের বড় ভাই নাজিম হোসেন বাহাদুর জানান,
বোনের দুর্দশা দেখা হলো না শিলা ভদ্রের। বাড়ির কাছাকাছি আসলেও গন্তব্যে পৌঁছাতে পারেননি তিনি। তার আগেই ঘাতক ট্রাক শিলার জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে। কেবল শিলার জীবনই কাড়েনি, কেড়েছে স্বামী মলয় ভদ্রের উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটিও। দুর্ঘটনাটি মঙ্গলবার বিকেলে যশোরের পালবাড়ির এলজিইডি অফিসের সামনে ঘটে।
অগ্নিদগ্ধে ৪ মাসের অন্তঃসত্ত্বা পুতুলের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধে আহত স্বামী প্রদীপ পুলিশ প্রহরায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যশোরের ঝিকরগাছা উপজেলার রাজাপুর ইউনিয়নে কাউনিয়া দাসপাড়ায় মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে অগ্নিদগ্ধের ঘটনা ঘটে।অগ্নিদগ্ধ প্রদীপ জানায়, সে