মনিরামপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান।
জানাযায়, বৃহষ্পতিবার দুপুর ১২টার সময় উপজেলার চিনাটোলা বাজারে অবৈধ কারেন্ট জাল, অনুমোদিত বিহীন কাপড় সংরক্ষণ ও ভেজাল মুড়ি বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৪ ব্যবসায়ীর নিকট থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ব্যবসায়ীদের মধ্যে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে সুকুমার দে’কে ৩ হাজার টাকা, গোপাল কুন্ডুকে ১ হাজার টাকা, অনুমোদিতহীন কাপড় রাখার দায়ে ব্যবসায়ী ফারুক হোসেনকে ১ হাজার টাকা এবং টিনাটোলা বাজার সংলগ্ন আগরহাটি গ্রামে ভেজাল মুড়ি তৈরী ও বিক্রয় করার অপরাধে মুড়ি ব্যবসায়ী শফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতে উদ্ধার হওয়া প্রায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ ও ক্ষেত্র সহকারী অসিত বরণ মিস্ত্রী প্রমুখ।