বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বরেণ্য রাজনীতিক মরহুম তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেশবপুর থানা ও পৌর বিএনপি স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। দিবসটি পালনে সকাল সাড়ে সাতটায় কোরআন তেলাওয়াত মাধ্যমে এ অনুষ্ঠান শুরু করা হয়।
বেলা ১১ ঘটিকায় কেশবপুর পৌরসভার সাবেক পৌর মেয়র আলহাজ্ব আবদুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে স্মরণসভার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক স¤পাদক ও কেশবপুর পৌরসভার কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, বিএনপি’র নেতা নুরুজ্জামান চৌধুরী, বিএনপি নেতা আবু নাঈম, যুব নেতা গোলাম মোস্তফা, ছাত্রদল নেতা মাসুম বিল্লাল ও হাবিবুর রহমান ইমন।
এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রিয় ছাত্র নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, বিএনপি নেতা আনিছুর রহমান লাভলু, যুব নেতা জাহাঙ্গির আলম, যুবনেতা কবির হোসেন রিপন, যুবনেতা হাবিবুর রহমান ছাত্রনেতা রাসেল,সুজন, সুমন, সাকিলুর রহমান সোহান প্রমুখ। দুপুরে দোয়া শেষে খাদ্য বিতরণ করা হয়।