“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মনিরামপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টার সময় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা সমবায় অফিসের সামনে সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী ও উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ নাসিমা খাতুন যথাক্রমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন।
উপজেল পরিষদ সভাকক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আবুজার সিদ্দিকী, সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন চন্দ্র সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার। মনিরামপুর সার্ভেয়ার সমবায় সমিতির সভাপতি তরুন কুমার শীল, কপালিয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি পরিতোষ সরকার, সানরাইজ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মেসবাহ উদ্দীন প্রমুখ।
সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরামপুর সার্ভেয়ার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও মনিরামপুর প্রেসক্লাবের সদস্য শিক্ষক ইলিয়াস হোসেন। আলোচনা অনুষ্ঠানের পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।