আগামী জুনে পদ্মাসেতুর উদ্বোধন এবং একই বছর চট্টগ্রামের কর্ণফুলী টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মান প্রকল্পের স্ট্যাটিক লোড টেস্টের জন্য পাইলট পাইল বোরিং কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন
নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের সাথে হাওরের মাছবাহী পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। শনিবার ভোরে, নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা গ্রামের মাছ ব্যবসায়ী রনি মিয়া ও তার চাচাত ভাই জনি মিয়া এবং পিকআপ চালক
জাতিসংঘের ৭৬ তম সাধারণ অধিবেশন নানা কারনেই গুরুত্বপূর্ণ। সম্মেলনের চতুর্থ দিনে বৈশ্বিক মহামারি পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, আফগান পরিস্থিতিসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার দুপুরে সাধারণ অভিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাতে বিশ্বনেতাদের সামনে ৬ দফা দাবি তুলে ধরেন। ভাষণের শুরুতেই করোনা
মেগাসিটি ঢাকার ফুসফুস হলো পার্ক। কর্মব্যস্ত মানুষ যান্ত্রিক শহরের আকাশচুম্বি দালান-কোঠার ভিড়ে দু’দন্ড স্বস্তির নিশ্বাস নিতে আর কিছুটা সময় খোলা আকাশের নিচে কাটানোর জন্য ছুটে যান সবুজে ঘেরা রমনা পার্কে, সোহরাওয়ার্দী, চন্দ্রিমা কিংবা ওসমানী উদ্যানে অথবা পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক কিংবা বোটানিক্যাল গার্ডেনে। কিন্তু
ক্রমাগত বেড়েই চলেছে বৈদেশিক মুদ্রা মার্কিন ডলারের দাম। বর্তমানে খোলাবাজারে প্রতি ডলার ৮৮ টাকা ৫০ পয়সা থেকে ৮৮ টাকা ৬০ পয়সায় বিক্রি হচ্ছে। খোলাবাজারের সঙ্গে আন্তঃব্যাংক মুদ্রাবাজারের দামের পার্থক্য ইতোমধ্যে ৩ টাকা ছাড়িয়ে গেছে। স্বাভাবিক সময়ে ওই পার্থক্য দেড় থেকে দুই টাকা থাকে। মূলত সরবরাহের
মশাবাহিত ডেঙ্গু রোগ সারাদেশেই আশঙ্কাজনক হারে ছড়াচ্ছে। প্রথমদিকে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি থাকলেও এখন দেশের অন্যান্য স্থানেও তা ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে রেকর্ডসংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আর চলতি মাসে রাজধানীতে যে হারে ডেঙ্গুর সংক্রমণ ঘটেছে, তার চেয়ে দ্বিগুণ হারে রাজধানীর বাইরে সংক্রমণ শনাক্ত হয়েছে।
খুলনায় মাহেন্দ্র-ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা নিঝুমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের নাম ঠিকানা
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩৬৮ জনে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৩৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৯ হাজার
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে হারের পর লা লিগায় গ্রানাডার সাথে ড্র। মেসিবিহীন বার্সেলোনা এবার হোঁচট খেল কাদিজের সাথেও। দু'দলের ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র। ডি ইয়ংয়ের পাশাপাশি লাল কার্ড দেখেছেন কোচ রোনাল্ড কোম্যান। এদিকে সিরি আ'য় সাম্পদোরিয়াকে ৪-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছে নাপোলি। মেসি ক্লাব ছাড়ার
ঠাকুরগাঁও সদরের বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজনসহ হাজী পাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, সোনালী শৈশব বিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী রয়েছে। নজরদারিতে রাখা হয়েছে বাকি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরও। এছাড়া জেলার বিভিন্ন বিদ্যালয়ে ছয়