করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১৪৪ জন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হেফাজতের সাবেক নেতা মামুনুল হকের বক্তব্যকে কেন্দ্র করে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাশকে ১ বছরের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আদালত
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কমেছে পেঁয়াজের আমদানি। এ কারণে দেশের পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে দাম। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাজারে গিয়ে এই চিত্র দেখা যায়। গত ৬ দিন আগেও বন্দরের খুচরা ও পাইকারি বাজারে প্রকারভেদে ২৫ থেকে ২৮ টাকা কেজি দরে বিক্রি হলেও
চীনের সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত দুইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকার চালান এসে পৌঁছায়। স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের বিমানবন্দরে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন। স্বাস্থ্য ও পরিবার
রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিলম্বিত হওয়ার হতাশা যে বহুমুখী বিপদের জন্ম দিচ্ছে, সে কথা তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়কে কথামালার ঊর্ধ্বে উঠে সত্যিকারের গুরুত্ব দিয়ে এ সঙ্কটের সুরুহা করতে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “আমি বার বার বলে আসছি, তারা মিয়ানমারের নাগরিক, সুতরাং নিরাপদে
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ জন।আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের
ই-কমার্স কোম্পানি ইভ্যালির সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তর থেকে বিরত থাকতে কোম্পানিটিকে নির্দেশ দেওয়া হয়। ইভ্যালির অবসায়ন চেয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন। আদেশে বলা
পরিবেশ দূষণে বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর পরিবেশ অধিদফতরের ধার্যকৃত জরিমানা বন ও পরিবেশ মন্ত্রণালয় মওকুফ করে দিচ্ছে। ফলে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। বিগত ১০ বছরে পরিবেশ অধিদফতরের ধার্য করা জরিমানার ৩৮৫ কোটি টাকার মধ্যে মাত্র ১৮৭ কোটি টাকা আদায় হয়েছে। কারণ বেশির ভাগ
দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৩১৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও এক হাজার ৩৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জন
মারাত্মক ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম বন্দর। বন্দরের বিভিন্ন শেডে বিপজ্জনক রাসায়নিক পণ্যের স্তূপে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ বিপর্যয়। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেডে প্রায় ৪ হাজার টন পণ্য ও বিভিন্ন ইয়ার্ডে প্রায় পাঁচ হাজার কনটেইনার জমেছে। তার মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বিপজ্জনক পণ্য