তৃণমূলে নতুন কমিটি তৈরির কাজ শুরু করেছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগ। নেতারা বলছেন, অতীতের সব দুর্নাম অপবাদ ঘোচাতে সংগঠনে কারা নেতৃত্ব দেবেন তার মানদণ্ড ঠিক করা হয়েছে। দলের দুর্দিনে ত্যাগ স্বীকার করার পাশাপাশি কোন রকম দাগ বা কালিমা আছে এমন কাউকেই আর সংগঠনে
ই-কমার্সে ভোক্তাদের প্রতারিত হওয়ার বিষয়ে কথা বললেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি এ খাতে প্রতারণা বন্ধে সরকারের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে কার্যকর উপায় বের করতে বলেছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন
ধনী ও দরিদ্র দেশের টিকা বৈষম্য দূর করাসহ করোনা মোকাবিলায় ৬ দফা সুপারিশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এছাড়া বিশ্বে সবার পর্যাপ্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিতে গবেষণায় বিনিয়োগসহ ৫ দফা প্রস্তাব দিয়েছেন তিনি। জাতিসংঘের অধিবেশনে আলাদা আয়োজনে যুক্ত হয়ে এসব প্রস্তাব ও সুপারিশ দেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের
ইন্টারনেটের ব্যবহার যত বাড়ছে তত বাড়ছে সাইবার অপরাধের ঘটনা। ফলে আর্থিক ক্ষতি থেকে নানা রকমের হয়রানির শিকার হচ্ছেন অনলাইন ব্যবহারকারীরা। একটি গবেষণায় দেখা গেছে, সাইবার অপরাধের অভিযোগে সবচেয়ে বেশি মামলা হয়েছে ঢাকা জেলায়। ঢাকার বাইরে বেশি মামলা চট্টগ্রাম জেলায়। সারা দেশ থেকে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে
সক্ষমতা না বাড়ায় বেনাপোল বন্দর কর্তৃপক্ষ আমদানি-রফতানির পণ্যজট সামাল দিতে হিমশিম খাচ্ছে। যদিও নভেল করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের সময় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি কমেছিল। কিন্তু বেশকিছু দিন ধরে তা আবার বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত দু’সপ্তা ধরে বন্দর দিয়ে
সামাজিক দায়বদ্ধতার কর্মসূচি বা সিএসআর কর্মকা-ে গত ৬ মাসে কোনো অর্থই ব্যয় করেনি ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আর যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খরচ করেছে তাও যৎসামান্য। অথচ করোনায় দেশের প্রান্তিক মানুষের খাদ্যসামগ্রী কেনাকাটার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মুনাফার ১ শতাংশ ব্যয়ের নির্দেশনা
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৯৭ জন ও ঢাকার বাইরে ৫৭ জন রোগী ভর্তি হন। এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রয়েছেন ১ হাজার ৪৯ জন। এর মাঝে
ফেয়ার নিউজ সার্ভিসের বিশেষ প্রতিনিধি শাহজাহান স্বপন আসন্ন (বিএফইউজে) বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার প্রেসক্লাবের ইউনিয়ন অফিসে তিনি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। তিনি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশী।
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা নাকি ভয় পাই ওনাকে (খালেদা জিয়া) বিদেশে যেতে দিতে। যে লোক, যে দল দেশে থেকে অশ্বডিম্ব পাড়ে- সে বিদেশে গিয়ে কী পাড়তে পাড়ে? বিদেশে গেলে কী হতে পারে?বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে
মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া শিক্ষার্থীর সংস্পর্শে আসা অন্যদের করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। এরমধ্যে কেউই শনাক্ত হয়নি। আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মিলন হলে অধ্যাপক ডাক্তার জোহরা বেগম কাজীর স্মরণসভায় তিনি এসব জানান।