প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের সিইওসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় গ্রাহকের দায়েরকৃত মামলায় ধামাকা শপিংয়ের সিইও সিরাজুল ইসলাম রানাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সকালে র্যাবের গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে দুপুরে, রাজধানীর
দশ হাজার বছরের পুরনো ঐতিহাসিক নদী কর্ণফুলী। প্রাক ইসলামিক যুগে আরব বণিকেরা ভারতীয় দ্বীপপুঞ্জের সাথে ব্যবসাবাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে যে বন্দর ব্যবহার করত, তা ছিল কর্ণফুলী মোহনার চট্টগ্রাম বন্দর। তাই সে সময়ের বিখ্যাত কবি ইমরুল কায়েস তার একটি কসিদায় ‘করণফুল’-এর নাম উল্লেখ করেছেন।কর্ণফুলী তার অববাহিকার
ক্রমাগত ঊর্ধ্বমুখিতার দিকে ছুটছে সব ধরনের ভোজ্য তেলের দাম। সয়াবিনের দাম বৃদ্ধির পর এখন অন্যান্য তেলের দামও বাড়তে শুরু করেছে। মূলত করোনা পরিস্থিতি তৈরি হওয়ার পর সয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধির পর থেকেই অন্যান্য ভোজ্য তেলের দাম বাড়তে থাকে। বাজারে সয়াবিনের পরিপূরক হিসেবে ব্যবহৃত
দেশে গ্যাস সঙ্কট তো কমছেই না, বরং দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দেশজ গ্যাসের প্রমাণিত মজুত কমতে থাকায় গত দেড় যুগ ধরেই চাহিদার বিপরীতে সরবরাহ ঘাটতি বাড়ছে। বর্তমানে গড়ে দৈনিক ঘাটতি ১৩০ কোটি ঘনফুটে পৌঁছেছে। বর্তমানে গ্যাস সঙ্কটে দেশের শিল্প উৎপাদন এবং বিদ্যুৎ উৎপাদন
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। এর আগে একই অনুষ্ঠানে ডা. দীপু মনি বলেন, করোনাকালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা আছে। এ সময় করোনায় শিক্ষাক্ষেত্রে অপূরণীয় ক্ষতির
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ মঙ্গলবার। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন আগামী দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ২৩ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে রুল জারি করে চট্টগ্রাম
রাজধানীর মোহাম্মদপুর থেকে আলোচিত ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহিমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবির ঢাকা মহানগর (দক্ষিণ) যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান আজ মঙ্গলবার দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তাকে রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে
মানহানি ও নাশকতার পৃথক পাঁচ মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর করে বাড়িয়ে দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে ঢাকা ও নড়াইলে চারটি মানহানি এবং কুমিল্লায় নাশকতার একটি মামলায় এ জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের নেতৃত্বাধীন হাইকোর্ট
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চতুর্থ দফার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ১৫ নম্বর সাক্ষীর মাধ্যমে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের