চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে হারের পর লা লিগায় গ্রানাডার সাথে ড্র। মেসিবিহীন বার্সেলোনা এবার হোঁচট খেল কাদিজের সাথেও। দু'দলের ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র। ডি ইয়ংয়ের পাশাপাশি লাল কার্ড দেখেছেন কোচ রোনাল্ড কোম্যান। এদিকে সিরি আ'য় সাম্পদোরিয়াকে ৪-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছে নাপোলি।
মেসি ক্লাব ছাড়ার পর টানা জয়ের রেসে নেই, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল যে টেবিলের টপে সেটাও যেন ভুলতে বসেছে বার্সেলোনা। ধুঁকতে থাকা দলটির সামনে এবার প্রতিপক্ষ কাদিজ। শুরুতে দৃশ্যপট একই, বল দখলে এগিয়ে বার্সেলোনা। পাসিং ফুটবলে আক্রমণে ওঠার চেষ্টা, তবে ভুল পাস আর আনাড়ি ফিনিশিংয়ে বারবার সুযোগ নষ্ট।