মণিরামপুরে করোনায় আক্রান্ত স্কুল শিক্ষক আসাদুজ্জামানের পাশে দাড়ালেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পৌর শহরের ফায়ার সার্ভিস পাড়ার বাসিন্দা ও সুবলকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওঃ আসাদুজ্জামান আসাদকে দেখতে তার বাড়িতে যান উপজেলা চেয়ারম্যান। এ সময় তিনি ওই শিক্ষকের শারীরিক
এবার কোরবানি ঈদকে সামনে রেখে ইসহাক আলীর ‘বিগ বস’ নামের গরুটির দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা। ইসহাক আলী যশোরের মণিরামপুর উপজেলার দেলুয়াবাটি গ্রামের মৃত. সিফাততুল্য বিশ্বাসের ছেলে। নিজ সন্তানের মতো পরম আদর-যতেœ বড় করে তুলেছেন অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই ষাড় ‘বিগ বস’। বিরাটাকৃতি নিয়ে
মণিরামপুরের সর্বত্র কঠোর লকডাউন পালিত হলেও কতিপয় দোকানে লুকোচুরি লকডাউন চলছে বলে অভিযোগ উঠেছে। যে বিষয়টি নিয়ে বাজারে অন্যান্য ব্যাবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।জানাযায়, গত বুধবার (২৩জুন) থেকে মণিরামপুরের সর্বাত্মক এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। জেলা ও উপজেলা
রংপুর সহ সারাদেশে অটো রিক্সা ও চার্জার রিক্সার চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে রংপুরে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে চার্জার রিক্সা শ্রমিকরা। বুধবার দপুরে রিক্সা, ব্যাটারী চালিত রিক্সা, ইজি বাইক সংগ্রাম পরিষদ সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে নগরীর শাপলা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে
দিনাজপুরের বীরগঞ্জে পৌর শহরের রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা অসুস্থ অজ্ঞাত (৬৫) বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসার সেবার দায়িত্ব নিলেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল।জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর শহরের তাজমহল সিনেমা হল মোড়ে অজ্ঞান অবস্থায় এক বৃদ্ধকে
পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফজলে বারীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ জাতীয় দৈনিকে প্রকাশের পর তদন্তে নেমেছেন জেলা হাসপাতালের সিভিল সার্জন। বৃহস্পতিবার (২৪জুন) সকালে জেলা হাসপাতালের সিভিল সার্জন ডা: হাসানাত ইউসুফ ঝাকি নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গাজীপুর মহল্লার হাওলাদার বাড়ী থেকে বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে হ্যাপী-(১৫) নামের এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই মহল্লার হাবিবুর রহমান হাওলাদারের মেয়ে এবং সে গাজীপুর দাখিল মাদ্রাসারয় ৮ম শ্রেণীতে পড়া লেখা করত।মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগস্টে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) ঢাবির সিনেট সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর এমন ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এবারই প্রথমবারের মতো ঢাকার বাহিরে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত
পিরোজপুর জেলায় করোনা সংক্রমনের হার ক্রমান্বয়ে বাড়তে থাকায় ২৬ জুন শনিবার থেকে জেলার ৪টি পৌর এলাকায় এক সপ্তাহের জন্য জনসাধারনের চলাচল সীমিতকরণসহ বিধি নিষেধ জারী করা হচ্ছে।বৃহস্পতিবার পিরোজপুরের জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এক জরুরী সভায় এ
করোনাভাইরাসে দেশে গত ২৪ আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা হলো ১৩ হাজার ৮৬৮ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন। ফলে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন। বৃহস্পতিবার (২৪ জুন)
নওগাঁর মান্দায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজাদুল হক আজাদ (৫৫) নামে একব্যক্তির মৃত্যু হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিতিৎসাধীন অবস্থায় বৃস্পতিবার সকার ৬টার দিকে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস। তিনি উপজেলার গনেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামের মৃত ফয়েজ উদ্দিন ছেলে
পাবনার সুজানগরে নতুন করে ২০জনের নমুনা পরীক্ষা করে ৭জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে বুধবার বিকালে আলী আকবর (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার মানিকদীর গ্রামের মৃত-জেহের আলী মন্ডলের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আব্দুল্লা হেল বাকী জানায়, গত বুধবার দিনভর সুজানগর পৌরসভাসহ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে একটি বহুতল ভবন ধসে পড়ায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মায়ামি-ডেইড কাউন্টিতে ১২তলা বিশিষ্ট ভবনটি ধসে পড়ে। উত্তর মায়ামি সৈকতের সার্ফসাইড শহরতলির ছবিতে দেখা যাচ্ছে, একটি আবাসিক ভবন
বন্ধ হয়ে গেল হংকংয়ের বৃহৎ গণতন্ত্রপন্থি সংবাদপত্র অ্যাপল ডেইলি। ২৬ বছরের পুরনো পত্রিকার ডিজিটাল সংস্করণও বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে আর আপডেট হবে না। শেষ সংস্করণ বের করে এভাবেই আবেগাপ্লুত হয়ে পড়ে হংকংয়ের বৃহৎ গণতন্ত্রপন্থি প্রত্রিকা অ্যাপল ডেইলির কর্মীরা। বুধবার মধ্যরাতেই বের হয় শেষ সংস্করণটি।
আফগানিস্তানে নতুন করে আর কোন সেনা পাঠাবে না তুরস্ক। বুধবার সংবাদ সম্মেলনে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ন্যাটো বাহিনীর অংশ হিসেবে আফগানিস্তানে যেসব তুর্কি সেনা মোতায়েন রয়েছে, তার বাইরে দেশটিতে নতুন করে আর কোন সেনা পাঠাবে না তুরস্ক। ১১ সেপ্টেম্বর মার্কিন
কানাডার একটি পরিত্যক্ত স্কুলে কয়েকশ' কবর পাওয়া গেছে, যাদের কোনো শনাক্তকরণ চিহ্ন নেই। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে, বুধবার (২৩ জুন) কানাডার প্রাক্তন মেরিভাল রেসিডেন্সিয়াল স্কুলটির জায়গায় এই গণকবর পাওয়া যায় বলে জানায় সার্বভৌম আদিবাসী ফেডারেশন। তবে গণকবর কাদের, সে
বিশ্বব্যাপী করোনা মহামারিতে শনাক্তের সংখ্যা ১৮ কোটি ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩৯ লাখের বেশি মানুষের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাড়ে ১৬ কোটি মানুষ। একদিনে বিশ্বে মারা গেছেন সাড়ে আট হাজারের বেশি। নতুন করে শনাক্ত হয়েছে চার লাখ ২৬ হাজারের বেশি। এদিকে, ভারতে পাওয়া ডেল্টা ধরন বিভিন্ন
স্পেনের একটি কারাগারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ও ম্যাক্যাফি অ্যান্টি ভাইরাসের নির্মাতা জন ম্যাক্যাফির মরদেহ পাওয়া গেছে। কর ফাঁকির মামলায় স্পেনের আদালত তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার অনুমোদন দেয়ার পর তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে, তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ম্যাক্যাফি
কৃষ্ণসাগরে ক্রিমিয়া উপদ্বীপের কাছের উপকূলে ব্রিটিশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে গুলি ছুড়ে হুঁশিয়ার করেছে বলে দাবি করেছে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মস্কোর জানায়, ব্রিটিশ রয়াল নেভির ‘এইচএমএস ডিফেন্ডার’ জাহাজ ক্রিমিয়ার কাছাকাছি রুশ জলসীমায় ঢুকে পড়েছিল। তখনই একটি টহল জাহাজ
ব্রাজিলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনের পক্ষে কথা বলায় এক সাংবাদিকের বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। দেশটির গোয়েন্দা পুলিশ একজনকে আটক করার পর আগুন দেয়ার কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো ওই উগ্র সমর্থক। ১৭ই মে ভোর ৪টা। ব্রাজিলে স্থানীয় একটি পত্রিকার সম্পাদক হোসে আন্তোনিও আরান্তেস