এবার কোরবানি ঈদকে সামনে রেখে ইসহাক আলীর ‘বিগ বস’ নামের গরুটির দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা। ইসহাক আলী যশোরের মণিরামপুর উপজেলার দেলুয়াবাটি গ্রামের মৃত. সিফাততুল্য বিশ্বাসের ছেলে। নিজ সন্তানের মতো পরম আদর-যতেœ বড় করে তুলেছেন অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই ষাড় ‘বিগ বস’। বিরাটাকৃতি নিয়ে জন্মানোয় এই ষাড়টির নাম দেয়া হয়েছেলি ‘বিগ বস’ বলে জানান ইসহাক আলী।
জানাযায়, ‘বিগ বস’ নামের ষাড়টির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং লম্বায় সাড়ে ৮ ফুট। এটির ওজন ৩১ মণ বা ১২৪০ কেজি হবে বলে ইসহাক আলী দাবি করেন। প্রতিদিন ‘বিগ বস’-এর খাদ্য তালিকায় ৪ কেজি ভূসি, ৪ কেজি খুদির ভাত, প্রায় ১ মণ সবুজ ঘাস এবং ১২ মুঠো বিচালি (খড়) থাকে। দিনে সব মিলিয়ে ৭’শ থেকে ৮’শ টাকার খাবার খায় বিগ বস।
ইসহাক আলী বলেন, তীব্র গরমে গভীর রাতে উঠে ‘বিগ বস’ নামের গরুটিকে কখনো ২ বার এবং দিনে আরও ২ বার গোছল করানো হয়েছে। গোয়াল ঘর থেকে একজনে ষাড়টিকে বাইরে বের করা যায় না বলে নাওয়া-খাওয়া, গোসল সবই গোয়াল ঘরে করানো হয়। কয়েক বছরের মধ্যে বৃহস্পতিবারই গোয়াল থেকে বিগ বস বাইরে আনা হয়। খবর পেয়ে ইসহাক আলীর প্রতিবেশিরা সেখানে ভীড় জমায়। এ সময় উপস্থিত প্রতিবেশিরা অনেকেই বলেন ষাড়টি হাতির চেয়েও বড়।
ইসহাক আলী স্ত্রী সালমা বেগম বলেন, বছর পাঁেচক আগে প্রতিবেশির কাছ থেকে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী কেনা হয়। এরপর ২০১৮ সালের ১লা ফেব্রুয়ারি গাভীটি একটি এঁড়ে বাছুর প্রসব করে। যা আকৃতি বড় হওয়ায় ওই সময় এর নাম রাখা হয় ‘বিগ বস’। শুরু থেকেই স্বামী ইসহাক আলীর সাথে তিনিও বিগ বসের লান-পালনে সহযোগিতা করেন।
আসন্ন কোরবানি ঈদে এটি বিক্রি করার ইচ্ছে পোষণ করেছেন তারা। গাভির ডাক (বাচ্চা নেয়া) থেকে এ পর্যন্ত ওষুধপত্র সবকিছু দেখভাল করেন স্থানীয় পশু চিকিৎসক ডাঃ আল-মাহমুদ। উপজেলা প্রাণি সম্পদ অফিসের কেউ খোঁজ নেয়নি বলেও তিনি জানান। ডাঃ আল-মাহমুদ বলেন, জন্মানোর পর থেকে এটি বড় আকৃতির হওয়ায় তাদেরকে গাভীটি লালন-পালন করার জন্য উৎসাহ দিয়েছি।