কানাডার একটি পরিত্যক্ত স্কুলে কয়েকশ' কবর পাওয়া গেছে, যাদের কোনো শনাক্তকরণ চিহ্ন নেই। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে, বুধবার (২৩ জুন) কানাডার প্রাক্তন মেরিভাল রেসিডেন্সিয়াল স্কুলটির জায়গায় এই গণকবর পাওয়া যায় বলে জানায় সার্বভৌম আদিবাসী ফেডারেশন। তবে গণকবর কাদের, সে বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। উল্লেখ্য, গত মাসের শেষদিকে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে পরিত্যক্ত আবাসিক স্কুলে ২১৫ জনের দেহাবশেষ পাওয়া গিয়েছিলো।