মণিরামপুরে করোনায় আক্রান্ত স্কুল শিক্ষক আসাদুজ্জামানের পাশে দাড়ালেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পৌর শহরের ফায়ার সার্ভিস পাড়ার বাসিন্দা ও সুবলকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওঃ আসাদুজ্জামান আসাদকে দেখতে তার বাড়িতে যান উপজেলা চেয়ারম্যান। এ সময় তিনি ওই শিক্ষকের শারীরিক চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং পরিবারের জন্য কিছু খাদ্য সামগ্রী সহয়তা করেন।
উল্লেখ্য স্কুল শিক্ষক অসুস্থ অবস্থায় গত শনিবার উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে করোনা পরীক্ষা করালে পরদিন তার শরীরে করোনার পজেটিভ মেলে। তিনি বর্তমানে বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।