কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজের সাড়ে ৫ঘন্টা পর ১১ বছর বয়সের নাহিদ হাসান নামের এক শিশু লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর আকন্দপাড়া চৌরাস্তা এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু নাহিদ হাসান উপজেলার যাদুরচর
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, কবিগুরুর গুণকীর্তন, তাঁর রচিত কাব্য আর সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে কুড়িগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ‘রবিসন্ধ্যা’ নামে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুড়িগ্রাম।গত ৮মে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম
‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এ শ্লোগানকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে শনিবার সকালে কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।উপজেরা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার( সার্কেল) এ কে এম ওহিদুন্নবী। বিশেষ অতিথির বক্তব্য
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তে ১৪টি স্বর্ণের বারসহ রবিউল ইসলাম (৩২) নামে এক স্বর্ণ পাচারকারী যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি’র) টহল দল। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে পাচারের সময় বিজিবি’র সদস্যরা তাকে হাতেনাতে আটক করে। এ অঞ্চলের দায়িত্বরত লালমনিরহাট
রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে রাজারহাটে একটি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালসহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক। মামলার বিবরণে জানা যায়, রাজারহাটে সিন্দুরমতি কফি হাউজ নামক একটি হোটেলে স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে ওই ইউনিয়নের
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বহুমূখী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেনকে দূর্নীতির দায়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কর্তৃক ভারপ্রাপ্তের দায়িত্ব থেকে অপসরণ করা হয়। গত ২২ মার্চ/২৩ তারিখে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সিনিয়র সহকারী শিক্ষক এস, এম, গোলাম মোস্তফাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ার জন্য কমিটির
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের উপকারভোগীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো। বুধবার (১০ মে) রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী
কুড়িগ্রামের রাজারহাটে ১০শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে পুলিশ এক যুবককে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। তবে ঘটনার পর থেকে প্রধান আসামি পলাতক রয়েছে। পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার উমর মজিদ ইউনিয়নের ঘুমারুভীমশীতলা গ্রামের মৃত কৃষ্ণ চন্দ্রের মেয়ে ও বুড়ারপাঠ উচ্চবিদ্যালয়ের ১০শ্রেণির ছাত্রী(১৫)কে গত রোববার গভীর
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পওকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকারসহ সকল জনবল রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাববর এই স্মারকলিপি প্রদান করেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ,
কুড়িগ্রামের রাজারহাটে অধিকাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অফিসসহ বিভিন্ন কাজের অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে অবস্থান করেছেন। তারা সংশ্লিষ্ট দপ্তরকে এড়িয়ে কোন রকমে দায়সারা ভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে। রাজারহাট উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ৩৩টি, উচ্চমাধ্যমিকপর্যায়ে ৪টি ও মাদ্রাসা পর্যায়ে ২৭টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে