কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বহুমূখী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেনকে দূর্নীতির দায়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কর্তৃক ভারপ্রাপ্তের দায়িত্ব থেকে অপসরণ করা হয়। গত ২২ মার্চ/২৩ তারিখে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সিনিয়র সহকারী শিক্ষক এস, এম, গোলাম মোস্তফাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ার জন্য কমিটির সভাপতি স্বাক্ষরিত নিয়োগ পত্র দেন। কমিটির সম্মানিত সদস্যদের ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে এস,এম,গোলাম মোস্তফাকে প্রধান শিক্ষকের চেয়ারে বসানো হয়। তাঁকে দায়িত্ব দেয়ার পর ফেব্রুয়ারী ও মার্চ/২৩ দুই মাসের বেতন ভাতার বিল সোনালী ব্যাংক লিঃ নাগেশ্বরী শাখায় জমা করেন এবং শিক্ষক-কর্মচারীরা বেতন উত্তোলন করেন। ঈদুল ফিতরের পর উৎসব ভাতা ও বৈশাখী ভাতা বিল ব্যাংকে জমা হলেও রহস্যজনক ভাবে বিল পোষ্টিং না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা এখনো উৎসব ভাতা ও বৈশাখী ভাতা উত্তোলন করতে পারেনি। যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দ্রুত উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদানের ব্যবস্থা নেয়ার জন্য বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অভিমত ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, সোনালী ব্যাংক লিঃ নাগেশ্বরী শাখার ব্যবস্থাপক এরশাদুল হক জানান, একটি অভিযোগ ডাকে এসেছে, যা মোঃ সোহরাব হোসেন স্বাক্ষরিত। বর্তমানে তিনি ২৩/০৪/২৩ তারিখ থেকে সাময়িক বরখাস্ত হিসেবে রয়েছেন। তাঁর অভিযোগের কারণে ব্যাংক ব্যবস্থাপক উৎসব ভাতা ও বৈশাখী ভাতা শিক্ষক-কর্মচারীদের একাউন্টে জমা না করায় তা শিক্ষকরা উত্তোলন করতে পারছেন না।