কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৪৫০টি ট্যাবের কাগজপত্র হস্তান্তর করেছে বেসরকারি সংস্থা ফ্রেন্ডশীপ। সংশ্লি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মোবাইল ট্যাবের মাধ্যমে পাঠদান কার্যক্রম চলমান রাখার উদ্দেশ্যে সংস্থাটি ট্যাবগুলো এককালীন দিয়েছেন। মঙ্গলবার(১৬মে) উপজেলা অফিসার ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিমের সভাপতিত্বে ও ফ্রেন্ডশীপ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে দুঃস্থ অসহায় প্রতিবন্ধীদের নিকট ১৮টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) বিকালে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে বিতরনী অনুষ্ঠানে রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পী প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের কাছে এ হুইল চেয়ারগুলো বিতরন করেন। এ সময়
কুড়িগ্রামে সরকারিভাবে ধান, চাল, গম সংগ্রহের লাকি পার্সেজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: নাজমুল হক, কুড়িগ্রাম সদরের ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি(সদর)
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের উদ্যোগে সোমবার সন্ধ্যায় ক্যাম্পাস লাইফ২৪ডটকম-এর প্রধান সম্পাদক, ক্র্যাবের সাবেক সাধারন সম্পাদক মরহুম সাংবাদিক আজহার মাহমুদের রুহের মাগফেরাত কামনায় ও সড়ক দুর্ঘটনায় আহত ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক নাজমুল হুদার রোগ মুক্তিতে দোয়া অনুষ্ঠিত হয়েছে।ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া
কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ আজিজুল হক (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। তাকে হত্যার অভিযোগে পুলিশ এক যুবককে আটক করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে। এ ব্যাপারে রাজারহাট থাসায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত রোববার(১৪মে) সন্ধ্যায় পথচারিরা উপজেলার উমরমজিদ ইউনিয়নের রাজমাল্লীহাটের
কুড়িগ্রামের রাজারহাটে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ-২০২৩ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রাজারহাট উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় রাজারহাট খাদ্য গুদাম চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি এ কার্যক্রমের উদ্বোধন করেন। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার
কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ওয়ারেন্ট মূলে ৩৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার ১৪ মে দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন।পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার আওতাধীন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে এক পিতা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার সকাল ৯ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা মাদকাসক্ত ওই ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের ছোবেদ আলীর (৪৮)
কুড়িগ্রামে বিশ্ব মা দিবস উপলক্ষে স্বপ্নজয়ী মায়েদের সন্মাননা দেয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে রোববার এক অনুষ্ঠানে এই সন্মাননা প্রদান করা হয়।জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছা: জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মিনহাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা, স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সহ পাঠ্যক্রম এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান। এ সময়