কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের উদ্যোগে সোমবার সন্ধ্যায় ক্যাম্পাস লাইফ২৪ডটকম-এর প্রধান সম্পাদক, ক্র্যাবের সাবেক সাধারন সম্পাদক মরহুম সাংবাদিক আজহার মাহমুদের রুহের মাগফেরাত কামনায় ও সড়ক দুর্ঘটনায় আহত ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক নাজমুল হুদার রোগ মুক্তিতে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ¦ হাফেজ মোঃ ইব্রাহীম খলিল।
ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দ-এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মামনুল ইসলাম, কোষাধ্যক্ষ সাংবাদিক মাইদুল ইসলাম, সদস্য মোস্তফা শাহরিয়ার রাসেল, স্থানীয় ব্যবসায়ী মফিজুল ইসলাম মফি, পল্লী চিকিৎসক রাশেদুল ইসলাসহ ফুলবাড়ী আবুক্কর সিদ্দিক (রাঃ) মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীরা।
জানা গেছে, ক্যাম্পাস লাইফ২৪ডটকম-এর প্রধান সম্পাদক ঢাকার মরহুম সাংবাদিক আজহার মাহমুদ লিভারের রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তিনি ঢাকার ইবনেসীনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম সাংবাদিক আজহার মাহমুদের রুহের মাগফেরাত ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিলে আয়োজন করা হয়।
অন্যদিকে ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক নাজমুল হুদা শনিবার ফুলবাড়ী বাজার থেকে তার মোটরসাইকেল যোগে খড়িবাড়ী বাজার যাওয়ার পথে পাশ^বর্তী ছবিরনন্নেছা দাখিল মাদ্রাসার পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন।
তারা পাজরের ৪ টি হাড় ফেটে যায়। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের পরামর্শে ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তার সুস্থ্যতা কামনায় ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিলে আয়োজন করা হয়।