কুড়িগ্রামের রাজারহাটে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ-২০২৩ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রাজারহাট উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় রাজারহাট খাদ্য গুদাম চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি এ কার্যক্রমের উদ্বোধন করেন। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য পরিদর্শক শরীফ আহমেদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব আবদুল ওহেয়েদ সরকার, জেলা পরিষদের সদস্য মোঃ এনামুল হক, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উমর মজিদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার আবদুল হাকিম প্রমুখ। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, চলতি রোরো মৌসুমে রাজারহাটে সরাসরি কৃষকদের নিকট থেকে ৩০ টাকা কেজি দরে ১০৬৮ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ১৯৮৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।