আজ ২রা অগ্রহায়ন, বাঙালির নবান্ন উৎসবকে ঘিরে বগুড়ার কাহালুতে জমে উঠেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। মাছে ভাতে বাঙালির নবান্ন উৎসবে মেতে উঠেছে কাহালুবাসী। কাহালুর মাছের অড়ৎ এবং দোকান গুলোতে মাছ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছে ক্রেতারা। সেই সাথে চলছে মাছ কেনার জন্য দামকষাকষি। উচ্চ শ্রেণির মানুষের মধ্যে
বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কে কেন্দ্র করে তৃণমূলে ওয়ার্ড থেকে পর্যায়ক্রমে পৌর ও ইউনিয়ন কমিটিগুলো পূণ: গঠিত হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ ডিসেম্বর শনিবার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকি সম্মেলন অনুষ্ঠিত হবে।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কে গ্রেফতার করেছে। গত সোমবার সন্ধ্যায় সান্তাহার টাউন ফাঁড়ির টিএসআই আবদুল ওয়াদুদ, এএসআই রুস্তম ফারুকসহ সঙ্গীয় র্ফোস নিয়ে দিনাজপুর জেলার হিলির মধ্য বাসুদেবপুর গ্রাম থেকে ওই নারীকে
বগুড়ার শেরপুরে এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে খামারকান্দি ইউনিয়ন পরিষদ উদ্দ্যেগে ১৭ নভেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় পরিষদ চত্ত্বরে দুস্থ ও অসহায় ৪০ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত
বগুড়ার শেরপুর পৌর শহরের দক্ষিন সাহা পাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে ১৬ নভেম্বর সোমবার রাতে অশ্বিনী সরকার (৬৩) নামের এক বৃদ্ধ গ্যাসট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। জানা যায়, শেরপুর পৌর শহরের ৪নং ওয়ার্ডের দক্ষিন শাহা পাড়া গ্রামের পোকা সরকারের ছেলে অশ্বিনী সরকারের সাথে দীর্ঘদিন ধরে
বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতার ভাই সাবেক ছাত্রলীগ নেতা আতোয়ার হোসেন মান্নার গাড়িতে ককটেল নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। তিনি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানার ছোট ভাই। সোমবার রাত ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম দামগাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৌর আওয়ামী লীগ
বগুড়ার সারিয়াকান্দির রামচন্দ্রপুর বাজারে যমুনা বহুমুখী উন্নয়ন সংস্থার পরিচালনায় মা জোবেদা ইসলামিক পাঠাগার এর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে ওই পাঠাগারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি
ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলার গো-হাট প্রাঙ্গনে আদমদীঘি ফয়জিয়া ক্বওমী মাদ্রাসার মুহতামিম মুফতি ইব্রাহিম সাহেবের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল
বগুড়ার শেরপুরে চলতি মৌসুমে আলুর বীজে সিন্ডিকেটের লোকজন থাবা বসানোর কারণে এ বীজের নিয়ত্রন চলে গেছে আলু বীজ ব্যবসায়ী ও ডিলারদের দখলে। ফলে স্থানীয় বাজারে আলুু বীজের কৃত্রিম সংকট তৈরী হওয়ায়। ডিলার ও ব্যবসায়ীদের কাছে বার বার ধর্ণা দিয়েও বীজ পাচ্ছেনা কৃষকরা। তাই কৃষকরা তাদের
বগুড়া শেরপুরের সগুনিয়া গ্রামে স্লুইজ গেট এলাকায় কষ্টি পাথর বিক্রি করার কথা বলে ক্রেতাকে ডেকে এনে মারধর করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় রবিউল হাসান (৩৫) সহ কয়েকজন ছিনতাইকারীর বিরুদ্ধে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াকান্দা খাঁ