বগুড়ার সারিয়াকান্দির রামচন্দ্রপুর বাজারে যমুনা বহুমুখী উন্নয়ন সংস্থার পরিচালনায় মা জোবেদা ইসলামিক পাঠাগার এর উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে ওই পাঠাগারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ ও জাতীয় শ্রমিক লীগ সারিয়াকন্দি উপজেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন ছকো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা বাবলু প্রাং। এছাড়াও অনুষ্ঠানে ইসলামিক বই ও মাস্ক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পাঠাগারের সভাপতি ফেরদৌছি বেগম, সংস্থার নির্বাহী পরিচালক আবদুল বারী, প্রকল্প পরিচালক সুরাইয়া নাছরীন প্রমুখ। এ সময় স্থানীয় সুধীবৃন্দ ও বই প্রেমিকরা উপস্থিত ছিলেন।