বগুড়ার শেরপুরে এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে খামারকান্দি ইউনিয়ন পরিষদ উদ্দ্যেগে ১৭ নভেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় পরিষদ চত্ত্বরে দুস্থ ও অসহায় ৪০ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলী, শেরপুর থানার উপ পুলিশ পরিদর্শক আনন্দ কুমার মোহন্ত, ইউপি সচিব সাজেদুল ইসলাম,পরিবেশ ও প্রতিরক্ষা সংস্কার সংস্থার আহ্বায়ক বুলবুল আহমেদ, ইউপি সদস্য বৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানের আগে খামারকান্দি বাজার এলাকায় মশা নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের শুভ উদ্বোধন করা হয়।