বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল পাঁচটার দিকে পাবনার ফরিদপুর উপজেলার বিলচন্দক গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।মৃতরা হলেন, উপজেলার পুঙ্গলী ইউনিয়নের বিলচন্দক গ্রামের খাইরুল মোল্লার ছেলে মানিক মোল্লা (২২) ও তার স্ত্রী লাইলী আক্তার (১৯)।সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল)
দাকোপে খরিপ মৌসুমকে সামনে রেখে কৃষকদের মাঝে বীনামূল্যে সার ও বীজ বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।রোববার বেলা ১১ টায় দাকোপ উপজেলা কৃষি ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের প্রাতনিধি হিসাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ
লকডাউনের কারণে ক্ষতিগ্রস্থ অসহায় দুইশতাধিক মানুষের মাঝে রান্না করা খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। রোববার দুপুরে শহরের লক্ষীপুর স্টেশন রোডে খাদ্য ও মাস্ক বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মেহেদী হাসান
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আশ্রয়ণ প্রকল্পে বাড়ি-ঘরে হামলার ঘটনায় মো. বিজন ওরফে বিজয় মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ জুলাই) দিনগত রাতে উপজেলার চর জিনারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার (১০ জুলাই) দিনগত রাতে আশ্রয়ণ প্রকল্পে বাড়ি-ঘরে হামলার ঘটনায় উপজেলা
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া হাইওয়ে থানার আয়োজনে শিল্প শহর নওয়াপাড়ায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৫শ’ জন পথচারীর মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন, যশোর হাইওয়ে পুলিশের সার্কেল
জামালপুরের ইসলামপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ১ম ও ২য় পর্যায়ে নির্মিত পাকা ঘরের বর্তমান অবস্থান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি দল।শনিবার বিকালে উপজেলার সদর, বেলগাছাসহ বিভিন্ন ইউনিয়নের নির্মিত গৃহহীনদের ঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প প্রকৌশলী আবুল কালাম
কৃষক আন্দোলনের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও জেলা সভাপতি কৃষকনেতা জিন্নাত আলী বরুণ-এর ১৪তম মৃত্যু পালিত হয়েছে রোববার সকালে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে।কর্মসুচির মধ্যে সমাধিতে পুষ্পমাল্য অর্পন, নিরবতা পালন ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়। গড়িয়ালা গ্রামে সমাধিস্থলে স্মরণসভায় বক্তব্য রাখেন
যশোরের অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপি আয়োজনে বিনামূল্যে অক্সিজেন সেবা ও করোনা সহায়তা হেল্প সেল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নওয়াপাড়া বাজারে থানা বিএনপির কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল। প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন, থানা বিএনপির
ঝিনাইদহ কালীগঞ্জে কোভিড-১৯ অতিমহামারি মোকাবিলায় ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হাসপাতালে ভর্তি রোগীদের সুচিকিৎসা নিশ্চিতকরণে উপজেলা স্বাস্থ্যসেবা প্রশাসন কে রোববার ১০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন।সিলিন্ডার প্রদানের উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী
'ইমো' হ্যাকিং চক্র ও বিকাশে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ায় ৬ জনকে আটক করেছে র্যাব। শনিবার (১০ জুলাই) রাজশাহী জেলার চারঘাট ও বাঘা থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব-৫ এর সিপিসি-২ (নাটোর) এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানার খেড়ুর
শেরপুরের ঝিনাইগাতীতে টিউবওয়েল স্থাপনের পর থেকে চাপ ছাড়াই বের হচ্ছে পানি। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার ধানশাইল ইউনিয়নের ধানশাইল উচ্চবিদ্যালয়ের বিএসসি শিক্ষক আবদুল হাকিমের বাড়িতে ঘটনাটি ঘটেছে। এমন কা- দেখতে কৌতূহল মানুষ ভিড় করছে তার বাড়িতে। আব্দুল হাকিম বলেন, আমাদের পুরোনো টিউবওয়েলটি নষ্ট হলে গত
রাজশাহীর বাগমারা উপজেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ভবানীগঞ্জ পৌরসভার হেদায়েতীপাড়া মহল্লার বাসিন্দা বেলাল হোসেন রোববার বেল্ াদেড়টার সময় ভবানীগঞ্জ বাজারে এসে ভ্যানের উপর পড়ে মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, আ.লীগ নেতা বেলাল হোসেন গতকাল বাড়ি থেকে বের হয়ে ভবানীগঞ্জ বাজারে আসেন। তিনি বাজারে বিভিন্ন কাজকর্ম সেরে
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ফকিরানী নদীর কুচুরীপানা অপসারন করলেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মন্ডল। মেয়র আবদুল মালেক মন্ডল রোববার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভবানীগঞ্জ তরকারি হাঁটা সংলগ্ন ব্রীজ এলাকায় গিয়ে কুচুরীপানা অপসারন কাজ তদারকি করেন। স্থানীয়রা জানান, বেশকিছুদিন ধরে প্রবল বর্ষণের ফলে বাগমারার
নদীর একুল ভাঙ্গে, অকুল গড়ে এইতো নদীর খেলা। এক সময়ের ঘনবসতি ও কোলাহল মুখর গ্রামটি আজ বিলীনের পথে। আর মাত্র ৪টি পরিবারের বসতী তিস্তা নদী গর্ভে বিলীন হলেই মিশে যাবে পীরগাছার চর দক্ষিণ গাবুরা গ্রাম। ভাঙ্গনের মুখে পড়ে আছে এ গ্রামের একমাত্র স্কুল চর দক্ষিণ
বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ ৯ জন আহত হয়েছেন। অপরদিকে, বাঁকিতে পণ্য না দেয়ার জেরে আরো একজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার উপজেলার লক্ষীকোল রাজ্জাক মোড় ও চান্দাই ইউনিয়নের লেদ মোড়ে এসব ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, লক্ষীকোল
ত্রি-বার্ষিক সন্মেলনের প্রায় ২০ মাস পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ¦ মাহবুবুর রহমানকে সভাপতি ও আবদুল মোতালেব তালুকদারকে সাধারণ সম্পাদক করে শনিবার (১০জুলাই) পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সভাপতি আলহাজ¦ কাজী আলমগীর ও
নড়াইলের কালিয়ায় সরকারি আদেশ অমান্য করে শিক্ষক ও কর্মচারীদের নিয়ে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ উঠেছে। কালিয়া উপজেলার বড়দিয়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা চৌধুরীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও লকডাউন সময়ে সরকারের কঠোর বিধিনিষেধ ভঙ্গ করায় সচেতন মহলে
রোববার(১১জুলাই) দুপুরে কুড়িগ্রামে ৬বছরের এক কন্যা শিশুকে জোড়পূর্বক শ্লীলতাহাণির ঘটনায় সাইদ হাসান জিফু (১৪)নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জুলাই) মা’সহ নানাবাড়ীতে বেড়াতে গিয়ে এই ঘটনার শিকার হয় মেয়েটি। বর্তমানে শিশুটি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গত ৩০জুন মেয়ে শিশুটির
গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) শিহাব মিয়া (১৬) নামের এক নিবাসীর মৃত্যু হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাদুঘর নাসিরপুর উত্তরপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে। গত শনিবার রাতে মাগরিবের নামাজের পর টঙ্গীর কলেজ গেটের শিশু উন্নয়ন কেন্দ্রে এঘটনাটি ঘটে। শিহাব চলতি বছর ৫ মে থেকে
রাজশাহীর বাগমারার যোগিপাড়া ইউনিয়নের ৩০০জনের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। করোনাকালে বেকার হয়ে পড়া দুঃস্থ পরিবারের মধ্যে এসব চাল বিতরণ করা হয়। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে স্বাস্থ্যবিধি মেনে চাল বিতরণরে উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল। এ সময় উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রমের তদারকি ও বিতরণ