যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া হাইওয়ে থানার আয়োজনে শিল্প শহর নওয়াপাড়ায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৫শ’ জন পথচারীর মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন, যশোর হাইওয়ে পুলিশের সার্কেল এএসপি আলী আহমেদ হাশমী। এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল্লাহ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহমুদ আলমসহ হাইওয়ে পুলিশের সদস্য ও সাংবাদিকবৃন্দ।