যশোরের অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপি আয়োজনে বিনামূল্যে অক্সিজেন সেবা ও করোনা সহায়তা হেল্প সেল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নওয়াপাড়া বাজারে থানা বিএনপির কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল। প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন, থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রেজাউল করিম মোল্যা, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) রেজাউল ইসলাম মোল্যা, বিএনপি নেতা হাবিবুর রহমান খোকন, ফরহাদ হোসেন, আসাদুজ্জামান জনি, আব্দুল গফ্ফার, আবেদ আলী, আবুল কালাম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আঃ রশিদ বিশ্বাস, কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবজাল হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন মিঠু, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, মাসুদ রানা তুহিন, অনিক রহমান জুয়েল, রাজু আহম্মেদ, হানিফ মুন্সী, নওয়াপাড়া কলেজ ছাত্রদলের আহবায়ক তাওহীদ আল ওসামা, সদস্য সচিব আরশাদুল ইসলাম প্রমুখ। আমন্ত্রীত অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক। বিনামূল্যে সেবা নিতে ০১৭১১-৫৭৪৯৬৬/ ০১৭১০-২৮০৭৬৫ নম্বারে যোগাযোগ করতে আহবান জানিয়েছেন অভয়নগর থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।