জীবিকার তাগিদে পাঁচ বছর আগে রাজধানী ঢাকার বনশ্রীতে গৃহকর্মীর কাজ করা অবস্থায় নিখোঁজ ইমনাকে খুঁজে পেয়েছে পুলিশ। ঢাকায় কাজে যোগদানের ১১ মাস পর নিখোঁজ হয় ইমনা। দীর্ঘ সাড়ে চার বছর পর শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তের গজনী অবকাশ থেকে তাকে উদ্ধার করে ঝিনাইগাতী থানা পুলিশ। মঙ্গলবার
গরু ছাগলের দখলে সরকারী দ্বিতল অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার। জেনে অবাক লাগলেও এমন চিত্রই দেখা গেছে নাটোরের বড়াইগ্রাম থানা মোড়ে অবস্থিত অডিটরিয়াম ভবনে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা আর দীর্ঘ ৪১ বছরেও প্রকল্পের পুরো কাজ শেষ না হওয়ায় ভবনটির বর্তমানে এমন বেহাল অবস্থা বলে জানা গেছে। একসময়
বগুড়ার কাহালু উপজেলায় মাত্রাতিরিক্ত লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দিনে ১০-১৫ বার লোডশেডিং হওয়ার নজিরও রয়েছে এই উপজেলায়। বেশ কিছুদিন ধরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এর অতি ঘন ঘন লোডশেডিং হওয়ায় অতিষ্ঠ বিভিন্ন শ্রেণীর গ্রাহক। চাহিদা মাফিক এখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও
ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়ন ভূমি অফিসের নায়েব রমেন্দ্র বিশ্বাসকে ঘুষ ছাড়া ভূমি সেবা না দেওয়ার অভিযোগে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ভূমি মালিকরা।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম ও সহকারী কমিশনার ( ভূমি) কাবেরী রায় ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে
সিআইডি আজ নতুন করে পাঁচ দিনের রিমান্ড চাওয়ায় মাদক আইনের মামলায় নায়িকা পরীমণির জামিন আবেদনের শুনানি হয়নি। আজ বুধবার দুপুরে ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আসামির উপস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। ওইদিন নতুন করে জামিন আবেদনও করা হবে বলে পরীমণির আইনজীবী মজিবুর রহমান
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় শেরেবাংলা নগর থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (১৮ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন রাজধানীর শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে আলম মুন্সী। মঙ্গলবার রাতে এসব মামলা দায়ের করা হয়।
নিজেকে আফগানিস্তানের বৈধ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট দাবি করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে পালালেও তিনি দেশেই আছেন বলে টুইট করেছেন সালেহ। এদিকে আফগানিস্তানে তালেবানের সরকার গঠন প্রসঙ্গে প্রতিবেশী দেশ পাকিস্তান জানিয়েছে, এখনই তালেবানকে স্বীকৃতি দেবে না দেশটির সরকার। মঙ্গলবার এক বৈঠকে দেশটির
আফগানিস্তান এখন তালেবানের নিয়ন্ত্রণে। এরইমধ্যে সেখানে ফিরতে শুরু করেছেন তালেবানের নির্বাসিত শীর্ষ রাজনৈতিক নেতারা। ফিরেছেন তালেবানের রাজনৈতিক কার্যালয়েরও সহপ্রতিষ্ঠাতা ও জ্যেষ্ঠ নেতা মোল্লা আবদুল গনি বারাদারও। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিবিসি জানিয়েছে, মঙ্গলবার (১৭ আগস্ট) কান্দাহারে ফিরেছেন মোল্লা আবদুল গনি বারাদার। কান্দাহার বিমানবন্দর
আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা তালেবানের দখলে যাওয়ার প্রেক্ষিতে যুক্তরাজ্য ২০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (১৭ আগস্ট) দেশটির সরকার এই ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে। বিবিসি জানিয়েছে, আগামী কয়েক বছরে পর্যায়ক্রমে ২০ হাজার আফগান শরণার্থীকে যুক্তরাজ্যে বসবাসের অনুমতি দেওয়া হবে।
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বনানী থানার মাদক মামলায় আদালতে আরও পাঁচদিনের রিমান্ড চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত বৃহস্পতিবার রিমান্ড ও জামিন শুনানির দিন ধার্য করেন।
একের পর এক শহরের নাম বদলে ফেলছে ভারতের বিজেপিশাসিত উত্তরপ্রদেশের সরকার। রাজ্যটির এলাহাবাদ শহরের নাম বদলে প্রয়াগরাজ করেছে তারা। এবার আলিগড় জেলার নাম পরিবর্তন করে হরিগড় রাখার প্রস্তাব পাস করে রাজ্য সরকার। খবর পার্সটুডের। সোমবার নবগঠিত আলিগড় জেলা পঞ্চায়েতের বৈঠকে ওই প্রস্তাব পাস হয়। এছাড়া মঈনপুরী
দীর্ঘ চার বছর দেড় মাস পর সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসির সম্মেলন কক্ষে সকাল ১০টায় বৈঠক শুরু হয়। সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছেন। এর আগে সরকারপ্রধানের উপস্থিতিতে সবশেষ সচিব সভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর
রাজধানীর কেন্দ্রগুলোতে আজো টিকা গ্রহীতাদের উপচেপড়া ভিড়। লোকজনকে গা ঘেঁষে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বেশির ভাগ কেন্দ্রে। টিকা নেয়ার জন্য ভোর পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন তাদের অনেকেই। রাজধানীর বক্ষব্যাধি হাসপাতাল কেন্দ্রে প্রতিদিন ছয় থেকে সাতশ মানুষকে টিকা দেয়া হচ্ছে। প্রথম ডোজ হিসেবে মডার্নার
কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে চট্টগ্রাম মহানগরের সাবেক ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন নোবেল (৪২) নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও ১২ জন। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের মুবিনপাড়া এলাকায় জমির বিরোধ নিয়ে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হেলাল উদ্দিন ও নাসির
যশোরে জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লালদীঘির পশ্চিমপাড়ের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে জেলা বিএনপি নেতা গোলাম রেজা দুলু ছুরিকাহত হয়েছেন। বিএনপির দাবি, ছাত্রলীগের নেতারা অতর্কিত এ হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে জেলা ছাত্রলীগের বক্তব্য পাওয়া
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রতিবন্ধি অটিজম বিদ্যালয় প্রাঙ্গনে সোমবার বেলা সাড়ে ১১ টায় বেক্সিম কো ফার্মা লিঃ এর উদ্যোগে গ্রাম ডাক্তারদের নিয়ে স্বস্থ্য বিধি মেনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দৌলতপুর গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাহ সভাপতি ডাঃ হেলা উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন
নওগাঁর ধামইরহাটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কালো পতাকা মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ‘২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বিএনপি-জামাতের মদদপৃস্ট নিষিদ্ধ জঙ্গি-সন্ত্রাসী সংগঠন জেএমবি কর্তৃক একযোগে ঘৃনা ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালোপতাকা মিছিল উপজেলার চত্বর প্রদক্ষিণ শেষে দলীয়
গাজীপুরের টঙ্গী মোক্তারবাড়ি বালুর মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। গাজীপুর সিটি করপোরেশনের ৫৪নং ওয়ার্ড মোক্তারবাড়ি ইউনিট আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের খালিয়া গ্রামে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ আগষ্ট) দিবাগত রাতে খালিয়ার চিত্তরঞ্জন মন্ডলের বাড়ি চুরি হয়েছে। খালিয়া গ্রামের মৃত লাল চাঁদ মন্ডলের পুত্র চিত্তরঞ্জন ঘটনার রাতে তার কাঠ কাটার কাজে ব্যবহৃত মালামাল বাড়িতে রেখে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়েন। পরদনি সকালে ঘুম থেকে
প্রতারণা করে গ্রাহকদের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা।