গোয়ালন্দ উপজেলার দেশের বৃহত্তম দৌলতদিয়া যৌনপল্লির পিছিয়ে পড়া দেড় সহ¯্রাধিক বাসিন্দাকে করোনা ভাইরাস সংক্রমান রোধে বিশেষ ব্যবস্থায় গণটিকার আওতায় আনার উদ্যোগ গ্রহন করেছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ। বুধবার দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন গণস্বাস্থ্য কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।জানা যায়, দেশের সর্ববৃহত দৌলতদিয়া যৌনপল্লিতে প্রায় দেড়
বৈশ্বিক মহামারি করোনা বিপর্যয়ের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে খুলছে পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলো। এতে পর্যটন স্পট সংশ্লিষ্টরা স্বস্তি প্রকাশ করেছেন।পর্যটন কেন্দ্র খোলার সার্বিক প্রস্তুতি নিচ্ছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। তবে মাস্ক পরিধান ছাড়া পর্যটন কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পর্যটকদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে
গাজীপুরের টঙ্গী হিমারদিঘী এলাকায় বুধবার দুপুরে পূর্ব থানা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ ই¯্রাফিল মিয়া, পশ্চিম থানা জাতীয় পার্টির সভাপতি আবদুস সামাদ
রাজশাহীর বাঘায় ২০ কেজি গাঁজাসহ মা ছেলেকে আটক করা হয়েছে। বুধবার (১৮ আগষ্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জোতশায়েস্তা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।জানা যায়, উপজেলার জোতশায়েস্তা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম (৪৫) ও তার ছেলে নয়ন ইসলাম (২০) নিজ বাড়িতে
মোল্লাহাটে নারিকেল পাড়তে উঠে গাছের মাথায় মৃত্যু হয়েছে নিজার লসকার (৫২) নামে এক ব্যক্তির। মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার শাসন গ্রামে (দক্ষিণপাড়া) নিজ বাড়ির প্রায় ৬০ ফুট উঁচু নারিকেল গাছে ওঠার পর তার এ মৃত্যু হয়। পরে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আধঘণ্টা
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় শের-ই বাংলা নগর থানায় তিনটি মামলা হয়েছে। তিন মামলার মধ্যে মেট্রোরেল কর্তৃপক্ষ দুটি ও পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এরমধ্যে পুলিশের দায়ের করা মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমানসহ ১৫৫ জন এবং মেট্রোরেল
চন্দ্রিমা উদ্যানে বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা করেছে বিএনপি নেতাকর্মীরা। আন্দোলনের নামে বিশৃঙ্খলা করাই তাদের উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে বিএনপি কোথায় পৌঁছেছে সেটা গতকাল চন্দ্রিমা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় বিএনপি নেতা আবুল বাশার হাওলাদার বাচ্চুকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ এ জরিমানা করেন। আবুল বাশার হাওলাদার বাচ্চু উপজেলার চিতশী গ্রামের মৃত আবদুল বারেক হাওলাদারের ছেলে
বরিশালের বাবুগঞ্জ থেকে ৫ টি চোরাই মোবাইল ফোনসহ দীন ইসলাম ঘরামী (৪০) নামের ১ জনকে আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনের মধ্যে ৪ টি স্মার্ট ফোন এবং ১ টি ফিচার (বাটন) ফোন ও নগদ টাকা উদ্ধার কর
কথায় বলে তাল পাকা গরম! ভাদ্র মাসের গরমে বাজারে প্রচুর পাকা তালের সমারোহ দেখতে পাওয়া যায়। তবে শ্রাবণের শেষ থেকেই দেশের গ্রামে গঞ্জের হাটে-বাজারে পাকা তাল উঠতে আরম্ভ করে। পাকা তালের মিষ্টি ঘ্রাণ ভাসে বাতাসে। তাল অত্যন্ত সুমিষ্ট এবং রসালো একটি ফল। তাল গাছ পাম
দিঘলিয়ার গাজীরহাটের সিলুমপুর যুবসংঘ কর্তৃক আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৭ আগস্ট বিকালে সিলুমপুর যুবসংঘ ফুটবল মাঠে চরম আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।চরম উত্তেজনাপূর্ন এ ফাইনাল খেলায় জুংগশিয়া ফুটবল একাদশ ২-১ গোলে চালিতাতলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।খেলায় প্রধান অতিথি হিসাবে চ্যাম্পিয়ন এবং
দিঘলিয়ায় ইউপি চেয়ারম্যান এবং তাঁর এক সহযোগী কর্তৃক দিঘলিয়া (দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দু’দফা লাঞ্চিত করার ঘটনায় লাঞ্চনাকারী চেয়ারম্যানকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে ৭ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব চেয়েছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম।উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ৬৫৮
ফরিদপুরে করোনা সনাক্ত সংখ্যা ২০ হাজার পাড় হয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৮২ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুরে সনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ১৮ জনে।এদিকে ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে পরিচিত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় করোনা সনাক্ত ও
ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়ন ভূমি অফিসের নায়েব রমেন্দ্র বিশ্বাসকে ঘুষ ছাড়া ভূমি সেবা না দেওয়ার অভিযোগে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ভূমি মালিকরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায় ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে
গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী অলিউল্লাহ্’র (৫৫) ১৭ আগষ্ট মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি অগ্রনী ব্যাংকের ভালুকা শাখায় ক্যাশ বিভাগে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলা সদরের বড়টেক গ্রামের বাসিন্দা অলিউল্লাহ্ দীর্ঘদিন যাবত অগ্রনী ব্যাংকের কাপাসিয়া শাখায়
শতবর্ষী বৃদ্ধা ব্রজ রানীর মানবেতর জীবন’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় গত ৯ আগস্ট সংবাদ প্রকাশিত হলে সেটি প্রশাসনের নজরে আসে। এ খবরের সূত্র ধরে বাগেরহাটের চিতলমারী উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা ব্রজ রানীকে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। এ সময় তিনি ব্রজ রানীর খোঁজ-খবর
নীলফামারীর ডিমলায় বুধবার সকালে মুক্তিযোদ্ধা স্মৃতি অম্লান চত্বরে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস নীলফামারী জেলা শাখার আয়োজনে কোভিড ১৯ সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলা প্রায় ৫শ মানুষের মাঝে বিনামুল্যে সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ বিতরন করেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়। এ সময়
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী নড়াইলের ভদ্রবিলা গ্রামের মেয়ে শুভ্রা মুখার্জির ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (১৮ আগস্ট)। ২০১৫ সালের ১৮ আগস্ট ভারতের নয়াদিল্লির একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শুভ্রা মুখার্জি। শুভ্রা মুখার্জির জীবনী থেকে জানা যায়, ১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর নড়াইলের ভদ্রবিলা গ্রামে
দেশীয় প্রজাতির বিভিন্ন ছোট-বড় মাছ বিলুপ্তির পথে। হারিয়ে যাওয়া ওই সব মাছের স্বাদ ভুলে যাচ্ছে মানুষেরা। কয়েক বছর আগেও উপজেলার বিভিন্ন এলাকার ছোট-বড় নদী-নালা, খাল-বিল, পুকুর ডোবায় এবং ফসলী ক্ষেতে প্রচুর দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেত। এক শ্রেণীর মানুষ মাছ ধরাকে তাদের পেশা হিসেবে নিয়েছিল।
বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করলেন মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা। এ উপলক্ষে ১৮ আগস্ট বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মাঠ কর্মচারীদের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে মেডিকেল কর্মকর্তা ও করোন