রাজশাহীর বাঘায় ২০ কেজি গাঁজাসহ মা ছেলেকে আটক করা হয়েছে। বুধবার (১৮ আগষ্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জোতশায়েস্তা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, উপজেলার জোতশায়েস্তা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম (৪৫) ও তার ছেলে নয়ন ইসলাম (২০) নিজ বাড়িতে গাঁজা প্যাকেট জাত করে চালান করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বাঘা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিতে মা ছেলেকে আটক করা হয়। এ সময় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, রবি ভান্ডারী এলাকার একজন বিশিষ্ট মাদক ব্যবসায়ী। তার পক্ষে আটককৃত মা ছেলে দীর্ঘদিন থেকে গাঁজা বিভিন্নস্থানে চালান করত বলে আমাদের কাছে শিকার করেন। রবি ভান্ডারীকে আটক অভিযান অব্যাহত রয়েছে। রবি ভান্ডারীসহ মা ছেলেকে অভিযুক্ত করে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।