দিঘলিয়ার গাজীরহাটের সিলুমপুর যুবসংঘ কর্তৃক আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৭ আগস্ট বিকালে সিলুমপুর যুবসংঘ ফুটবল মাঠে চরম আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
চরম উত্তেজনাপূর্ন এ ফাইনাল খেলায় জুংগশিয়া ফুটবল একাদশ ২-১ গোলে চালিতাতলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলায় প্রধান অতিথি হিসাবে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ এ দু'দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্যা মোফিজুল ইসলাম ঠান্ডু। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামিম মোল্লা।