পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামে গত মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম (৪৩) নামে এক কারারক্ষীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।আটক জাহিদুল ইসলাম কাউখালী উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং বরগুনা জেলা কারাগারের কারারক্ষী
মৌসুমের আগেই শিম চাষ করে সাফল্য অর্জন করেছেন কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের কলেজ শিক্ষক মোঃ শাহাবাজ আলী। তিনি তার নিজ মৎস্য ঘেরের আইলে শিম চাষ করে এই মহুর্তে বাজারজাত করতে শুরু করেছেন এবং ভাল দাম পাওয়ায় আশে পাশের অনেকেই আগাম শিম চাষে আগ্রহী হয়ে উঠছে।
পিরোজপুরের মঠবাড়িয়ায় সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে জুতাপেটা করার ঘটনায় অভিযুক্ত অফিস সহকারী ফরিদা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ গভর্নিং বডি। মঙ্গলবার (২৪ আগস্ট) এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এ ঘটনায় পৃথক দু’টি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এরমধ্যে শিক্ষা মন্ত্রণালয়
পিরোজপুরের কাউখালীর দক্ষিণ শিয়ালকাঠী গ্রাম থেকে দুইশত পিস ইয়াবা ও ৬’শ গ্রাম গাঁজাসহ জাহিদুল ইসলাম (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে বরগুনা কারাগারের বরখাস্তকৃত কারারক্ষী। পিরোজপুরের গোয়েন্দা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে
বহুল আলোচিত পাবজি, ফ্রি ফায়ারের মতো ক্ষতিকর অনলাইন গেমস দেশে বন্ধ করতে নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। এছাড়া টিকটক, বিগো লাইভ ও লাইকির মত অ্যাপসগুলো বন্ধ ও বাংলাদেশ থেকে লিঙ্ক সরিয়ে নেয়ার জন্যও চিঠি দেয়া হবে। বুধবার (২৫ আগস্ট) বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র
হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম। বুধবার (২৫ আগস্ট) সকালে রাজধানী তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারে প্রবাসী চিকিৎসকদের সহায়তার ৫৬১টি পোর্টেবল ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠানে একথা জানান স্বাস্থ্যের ডিজি। সোমবারের মধ্যে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা দেশে আসবে বলেও জানান তিনি। আগামী মাসে মডার্না ও
বাগেরহাটের শরণখোলায় ল্যান্ড ডিজিটালাইজেশন সম্পর্কিত তিন দিনব্যাপী কর্মশালা আজ সমাপ্ত হয়েছে। গত সোমবার (২৩আগস্ট) সকাল ১০টায় রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে উপজেলা পরিষদ আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান। উদ্বাধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা নির্বাহী
মুজিব বর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হক এর প্রতিষ্ঠিত শরীয়তপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এ- কলেজে” অনলাইন মাধ্যমে ১০০০ বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে নড়িয়া উপজেলার নরকলিকাতা এলাকায় কলেজে প্রধান
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনন্থ কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের অবৈধ ৩০ কেজি চিংড়ি মাছ আটক করা হয়েছে। জানা গেছে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ এর নির্দেশনায় গত ২৪ আগস্ট রাত ৯ টার দিকে কয়রা উপজেলার ৪নং
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ একটি মুদি দোকান থেকে ৩৩ বোতল দেশী এলকোহলসহ মেহের আলী (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তিনি উপজেলার খাজুর ইউনিয়নের গুপিনাথপুর গ্রামের মৃত ফজল মন্ডলের ছেলে।মহাদেবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৮টায়
খুলনা বিভাগে করোনা ভাইরাসে বেড়েছে মৃত্যু ও শনাক্তের সসংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। একই সময়ে শনাক্ত হয়েছে ৩৩২ জন। গত শনিবার মৃত্যু হয় ১৩ জনের। ঐদিন শনাক্ত হয় ২১১ জন। রোববার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে এ তথ্য জানা
বরিশালের বাবুগঞ্জে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে একজনকে আর্থিক জরিমানা ও ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার রহমতপুর ইউনিয়নের সাদেক খা এলাকায় অভিযান চালিয়ে এ অবৈধ কারেন্ট জাল জব্দ ও আজিজুল হক নামে এক জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেকে মৎস্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার বিষয়ে ডিনস কমিটির বৈঠক চলছে। বুধবার সকাল ১০টায় সিনেট ভবনে, সব অনুষদের ডিনদের উপস্থিতিতে, উপাচার্যের সভাপতিত্বে শুরু হয় বৈঠক। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে শিক্ষার্থীদের হলে ওঠানোর সুপারিশ করেছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় এই সুপারিশ করা
অনুপ্রবেশের চার বছরেও শুরু করা যায়নি রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া। রাখাইনে জাতিগত সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা। এর আগেও সাড়ে তিন লাখের বেশি রোহিঙ্গা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। আর গত চার বছরে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিয়েছে
হসপিটালের বেডে বসে রুশ, ভীষন কান্না পাচ্ছে ওর। এমনটা হওয়ার থেকে বোধহয় মরে গেলেই ভালো হতো! বৃষ্টিটা এলো বলে রক্ষা নয়তো সৌজন্য বিনিময় করতে আসা হিতাকাঙ্খীদের সহানুভূতির চাপে পিষে যাচ্ছিল সে। দুম করে একটা বাজ পড়লো কোথাও...“এদিকে এসো জ্যেঠু।” বাজের শব্দের পাশাপাশি কেবিনের ভেতর অপরিচিত গলার আওয়াজে
মার্ক বাউচারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ ওঠার পর ক্ষমা চেয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ জানিয়েছেন, তার খেলোয়াড়ি দিনগুলিতে জাতীয় দলের সংস্কৃতি ছিল আপত্তিকর। তবে এর জন্য অভিজ্ঞতা ও সচেতনতার অভাবকে দায়ী করেছেন সাবেক এই কিপার ব্যাটসম্যান। তার বিরুদ্ধে ওঠা বর্ণবিদ্বেষের অভিযোগের জবাবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার
লিওনেল মেসির পর এবার লিগ ওয়ানে পাড়ি জমালেন ‘আলপাইন মেসি’ নামে পরিচিত জেরদান সাচিরি। লিভারপুল থেকে তিন বছরের চুক্তিতে ফরাসি ক্লাব লিওঁতে যোগ দিলেন সুইজারল্যান্ডের এই উইঙ্গার। ক্লাব দুটি সোমবার আলাদা বিবৃতিতে তার দলবদলের কথা জানায়। ২৯ বছর বয়সী এই ফুটবলারের জন্য প্রাথমিকভাবে লিওঁকে গুনতে
আগামী মাসে কিরগিজস্তানে ট্রাই নেশন ফুটবল খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিযোগিতায় অন্য দুটি দল হলো ফিলিস্তিন ও কিরগিজস্তান। এই সুযোগে পরীক্ষা-নিরীক্ষার পথে হেঁটেছেন কোচ জেমি ডে। দলে ডেকেছেন আরও একজন প্রবাসী ফুটবলারকে। কানাডা প্রবাসী সেই ফুটবলারের নাম রাহবার ওয়াহেদ খান। এই অ্যাটাকিং মিডফিল্ডারকে পেতে তার দল
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পেসার আবু জায়েদ রাহী। এমন পরিস্থিতিতে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজটি স্থগিত করা হয়েছে। সিরিজের আগে সব ক্রিকেটারের দুই দফা করোনা পরীক্ষা করানো হয়েছে। এই পরীক্ষাতেই করোনা পজিটিভ হন রাহী। এ ছাড়া ‘এ’ দলের নাঈম হাসান এবং নাজমুল
নানা প্রতিবন্ধকতা সামনে চলে আসায় শেষ পর্যন্ত বাতিলই হলো পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। মূলত লজিস্টিক সাপোর্টসহ নানা প্রতিবন্ধকতা থাকায় সিরিজটি আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার এমন সিদ্ধান্তের কথা জানায় দুই দেশের বোর্ড। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সিরিজটি মূলত আফগানিস্তানের হোম সিরিজ ছিল। সেটি শুরুতে হওয়ার কথা