খুলনা বিভাগে করোনা ভাইরাসে বেড়েছে মৃত্যু ও শনাক্তের স
সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। একই সময়ে শনাক্ত হয়েছে ৩৩২ জন। গত শনিবার মৃত্যু হয় ১৩ জনের। ঐদিন শনাক্ত হয় ২১১ জন। রোববার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে এ তথ্য জানা যায়। ওই সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৪ জন করে মৃত্যু হয়েছে খুলনা ও যশোরে। এ ছাড়া নড়াইল, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় ২ জন করে মারা গেছেন। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১লাখ ৬ হাজার ৫৬৫ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৯১৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ১৭০ জন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলা ভিত্তিক তথ্যে জানা যায়, খুলনা বিভাগের মধ্যে খুলনা জেলায় ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৭ জনের। এপর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ২৬ হাজার ৬৮৭ জন। মারা গেছেন ৭৪১ জন। সুস্থ হয়েছেন ২২ হাজার ৭৩৬ জন। বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ জনের। এজেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৭২ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৩৭ জন। সাতক্ষীরায় ২৪ ঘন্টায় নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এজেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৫২৩ জন এবং মারা গেছেন ৮৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৬৩৫ জন। ২৪ ঘন্টায় যশোরে মতুন করে শনাক্ত হয়েছে ৩৩ জন। এনিয়ে এজেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৮০০ জন। মোট মৃত্যু হয়েছে ৪৪৪ জনের এবং মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৩৪৬ জন। নড়াইলে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬ জন। মোট শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৯৮ জন। মোট মৃত্যু হয়েছে ১১০ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৮৭১ জন। মাগুরা জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৯ জনের এবং মোট শনাক্ত হয়েছে ৩ হাজার ৯১৮ জনের। মোট মারা গেছে ৮৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৬৪৬ জন। ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ২১ জনের। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৫৯ জন। মোট মারা গেছেন ২৫১ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৪৯ জন। কুষ্টিয়া জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪২ জন এবং মোট শনাক্ত হয়েছে ১৭ হাজার ২০৬ জন। এ জেলায় মোট মারা গেছে ৭০০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৪৭ জন। চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০ জন এবং মোট শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৯৫ জন। মোট মারা গেছেন ১৮৫ জন এবং মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৩৩ জন। মেহেরপুরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২ জন এবং মোট শনাক্ত হয়েছে ৪ হাজার ৫০৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৭০ জন।