সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনন্থ কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের অবৈধ ৩০ কেজি চিংড়ি মাছ আটক করা হয়েছে। জানা গেছে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ এর নির্দেশনায় গত ২৪ আগস্ট রাত ৯ টার দিকে কয়রা উপজেলার ৪নং কয়রা এলাকায় অভিযান চালিয়ে এ সকল অবৈধ চিংড়ি মাছ আটক করা হয়। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে পাচারকারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত চিংড়ি মাছ প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।