রাজশাহী বিভাগে উচ্চাঙ্গসঙ্গীতে সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন নাটোরের লালপুরের হৃষিতা পাল। আগামী ৬ জুন তিনি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। গোপালপুর ডিগ্রি পাস ও অনার্স কলেজের শিক্ষক শ্যামল কিশোর পাল ওরফে স্বাধীন পালের মেয়ে হৃষিতা পাল ওই কলেজের স্নাতক (সম্মান) বাংলা বিভাগের প্রথম
নাটোরের সিংড়ায় বিয়ের প্রলোভনে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুমন আলী (২৫) নামের এক যুবককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের ছিলামপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। বুধবার রাতে ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা সিংড়া থানায় লিখিত অভিযোগ করলে রাতেই পুলিশ অভিযান
নাটোরের সিংড়ায় অবৈধভাবে চাল মজুদ রাখায় শ্রী সবুজ মানী নামের এক চাল ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতিয়ান্দহ বাজারের সবুজ চাল ঘরে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান এই জরিমানা আদায় করেন।সিংড়া উপজেলা ভূমি কার্যালয় সূত্রে
কেক কেটে নাটোরের সিংড়ায় মার্কেন্টাইল ব্যাংকের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সিংড়া বাজারের তালুকদার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংক চত্বরে আলোচনা সভা শেষে কেক কাটেন পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের সিংড়া শাখার নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর
নাটোরের বড়াইগ্রামে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে পড়ে পরীজান বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার দুপুরে বনপাড়া-লালপুর সড়কে উপজেলার রহিমের বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরীজান বেওয়া উপজেলার কালিকাপুর গুচ্ছগ্রামের মৃত খেতু সরদারের স্ত্রী। বনপাড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোহিত কুমার
নাটোরের লালপুরে ফেনসিডিল ও মাইক্রোবাস সহ এক ফেনসিডিল ব্যবসায়ী কে আটক করেছে লালপুর থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, লালপুর -বাঘা সড়কের বেরীলাবাড়ী পুলিশ চেক পোস্টের সামনে ১জুন রাতে লালপুর থানা পুলিশ একটি সাদা ও এ্যাশ কালারের হাইচ মাইক্রোবাস তল্লাশি করে একটি স্কুল ব্যাগে ভর্তি আনুমানিক
নাটোরের বড়াইগ্রামে ধর্ষণচেষ্টার অভিযোগে চাঁদ মোহাম্মদ (৫৫) নামে এক কৃষকের গোপনাঙ্গ কেটে ফেলেছেন এক নারী। সোমবার রাত ১১টার দিকে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। গোপনাঙ্গ হারানো ব্যক্তিকে রাতেই গুরুতর অবস্থায় প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে। এ
নাটোরের বড়াইগ্রামে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার এবং মদ উৎপাদন ও বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার নারায়ণপুর ও গোপালপুর ভূঁইয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তিন হাজার ২শ লিটার চোলাই
নাটোরের লালপুরে বৈদ্যুতিক খুঁটি থেকে মাটিতে পড়ে আহত রাসেম আলী নামের এক ডিস লাইন সংযোগ কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি লালপুরের বালিতিতা ইসলামপুর (সরকার পাড়া) গ্রামের আলাউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,
নাটোরের লালপুরের বিলমাড়ীয়ায় “ইমো” হ্যাক করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় চক্রের আরো ৩ সদস্য কে আটক করেছে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা। র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার